Sunday, August 9, 2026
32.3 C
Kolkata

রেলের জমি খালি করতে বুলডোজার! টিকিয়াপাড়ায় গৃহহীন শতাধিক পরিবার

টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারের কাঠপোল বস্তিতে বড় উচ্ছেদ অভিযান চালিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার সকালে বুলডোজার দিয়ে বেআইনিভাবে গড়ে ওঠা ১২০টি ঘর সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। এতে প্রায় হাজারখানেক মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন।

ঘর ভাঙার সময় বাসিন্দারা বিক্ষোভ দেখালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। রেল কর্তৃপক্ষ আগেই নোটিস দিয়ে ১৯ জুনের মধ্যে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বাসিন্দারা না সরায় অবশেষে বুলডোজার নামানো হয়।

পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাজি জানান, এই জমি রাজ্য সরকারের। রেল উন্নয়নমূলক কাজের জন্য জমি নিয়েছে। শুধুমাত্র যেখানে প্রয়োজন সেখানেই উচ্ছেদ করা হচ্ছে।

বস্তির বাসিন্দা মহম্মদ আখতার বলেন, “কোনো পুনর্বাসন ছাড়াই হঠাৎ করে ঘর ভেঙে দিল। মহরম পর্যন্ত সময় চেয়েছিলাম, তাও দেয়নি।” আরেক বাসিন্দা সিমলি বেগম জানান, স্থানীয় লাল নামে একজন তাদের কাছ থেকে মাসে আড়াই হাজার টাকা ভাড়া নিতেন এবং আধার-ভোটার কার্ডও জমা রেখেছিলেন। এই উচ্ছেদ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories