Wednesday, October 21, 2026
24 C
Kolkata

রাম মন্দির তহবিলে জমা চেকের মধ্যে ২২ কোটি টাকার চেক বাউন্স করল, জোর করে চাঁদা নেওয়ার ফল?

নিউজ ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে বিতর্কিত রাম মন্দির তৈরীর জন্য চাঁদা সংগ্রহ শুরু করে বহু হিন্দুত্ববাদী সংগঠন। সারাদেশের প্রায় সমস্ত সরকারি কর্মীদের থেকে চাপ দিয়ে সংগ্রহ করা হয় চাঁদা, রাজনৈতিক নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ বাদ যায়নি কেউ। যারা স্বেচ্ছায় দেয়নি জবরদস্তি তাদের থেকে আদায় করা হয়েছে চাঁদা। বহু মুসলিমদেরকে এই চাঁদা সংগ্রহের নাম করে বের করা মিছিলে মারধর পর্যন্ত করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সংগৃহীত চাঁদার প্রায় ২২ কোটি টাকার চেক বাউন্স করেছে বলে খবর পাওয়া গেছে সরকারি সূত্রে। এক্ষেত্রে চেকের সংখ্যা প্রায় ১৫ হাজার। যদিও বেসরকারি সূত্রে জানা গিয়েছে বাউন্স হওয়া চেকের সংখ্যা এর থেকে অনেক বেশি।

কেন্দ্রীয় সরকারের ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের অডিট রিপোর্টেই সামনে এসেছে এই চমকপ্রদ তথ্য। সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন, অপর্যাপ্ত ব্যালেন্স ছাড়াও চেকে ওভাররাইটিং কিংবা সই না মেলার কারণেও বহু চেক বাউন্স করেছে।

ট্রাস্টের অন্যতম সদস্য ড. অনিল মিশ্র জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে এব্যাপারে কাজ করছেন তাঁদের ট্রাস্টের সদস্যরা। যাঁদের চেক বাউন্স করেছে, তাঁদের কাছে সেই চেকগুলি ফিরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। প্রত্যেককেই ওই চেকের পরিবর্তে নতুন চেক দেওয়ার অনুরোধ করা হয়েছে। ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি জানিয়েছেন, বাউন্স হওয়া চেকের মধ্যে ২ হাজার চেক অযোধ্যা থেকেই এসেছে। বাকি ১৩ হাজারের বেশি চেক জমা পড়েছে সারা দেশ থেকে।

বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি গত ১৫ জানুয়ারিতে শুরু হয়েছিল ওই অনুদান। যা চলেছিল ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি হিসেবে অনুদানের অঙ্ক যা বলা হচ্ছে, বেসরকারি সূত্রের মত তার থেকে অনেকটাই বেশি। সব মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার মতো অনুদান জমা পড়েছে বলে দাবি সেই সূত্রের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories