Saturday, September 5, 2026
28 C
Kolkata

পহেলা মহররম (৩০ জুলাই) পবিত্র কাবা শরিফের গিলাফ বদল

দীর্ঘদিনের নিয়ম পরিবর্তন করে পবিত্র কাবার গিলাফ বদল হবে শনিবার।প্রতি বছর ৯ যিলহজ অর্থাৎ পবিত্র হজের মধ্যেই আরাফাতের খুতবার দিন কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়ে থাকে। তবে এবার দীর্ঘদিনের সেই নিয়মে পরিবর্তন আনল সৌদি সরকার।

এবার গিলাফ বদল হবে হিজরি বছরের প্রথমদিন বা পহেলা মহররম।আগামী শনিবার পহেলা মহররম (৩০ জুলাই) পবিত্র কাবা শরিফের গিলাফ বদল হবে।

গিলাফ কি?

কাবা শরিফের গিলাফ হচ্ছে একটি বস্ত্রখণ্ড। কালো রেশমি এই বস্ত্রখণ্ড দিয়ে কাবাকে ঢেকে রাখা হয়। আরবি ভাষায় এটাকে কিসওয়া বলা হয়।

গিলাফটির আকৃতি?

গিলাফটি ১৪ মিটার দৈর্ঘ্য ও ৯৫ সেন্টিমিটার প্রস্থের ৪১ খণ্ড রেশমি কাপড় জোড়া দিয়ে তৈরি করা হয়। চার কোনে সুরা ইখলাস স্বর্ণের সুতোয় বৃত্তাকারে খচিত থাকে। রেশমি কাপড়টির নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন ৬৭০ কিলোগ্রাম এবং এতে ১২০ কেজি স্বর্ণের সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। বর্তমানে গিলাফ তৈরিতে খরচ হয় ১ কোটি ৭০ লক্ষ সউদি রিয়াল।

উল্লেখ্য, হিজরি বছরের শুরুর দিন গিলাফ বদলের সিদ্ধান্ত নিয়েছেন দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories