Saturday, October 3, 2026
28 C
Kolkata

বাড়ির গৃহিণী ও তার পুত্রবধূকে নির্মম গণধর্ষণ! মূল অভিযুক্ত চারজন বিজেপি কর্মী

পটাশপুর থানার আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের টনিয়াবিলা গ্রামে শনিবার রাতভর এক ভয়াবহ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের এক প্রাক্তন নেত্রী এবং তাঁর সম্প্রতি বিয়ে হওয়া পুত্রবধূকে একদল দুষ্কৃতী গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সবাই বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ওই নেত্রীর স্বামী পেশায় বাস কন্ডাক্টর এবং কাজের সূত্রে কলকাতায় থাকেন। তাঁদের ছেলে কাজ করে গুজরাতে। তাই বাড়িতে ছিলেন শুধু শাশুড়ি ও বউমা। সেই সুযোগে রাত একটা থেকে দুইটার মধ্যে পাশের নাড়ুয়াবিলা গ্রাম থেকে চারজন এসে রান্নাঘরের জানালা ভেঙে ঘরে ঢোকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজেপির স্থানীয় বুথ কমিটির নেতা বিমল গায়েন এবং দলের সক্রিয় কর্মী শংকর ভুঁইয়া, পিন্টু জানা ও তাপস মণ্ডল।

তারা দুটি ঘরে ঢুকে দুই মহিলার হাত-পা শাড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলে এবং মুখে শাড়ি গুঁজে দেয় যাতে কোনো শব্দ করতে না পারে। এরপর সারা রাত ধরে দুইজনকে নির্যাতন চালানো হয়। এতে তারা দুজনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। সকালে জ্ঞান ফেরার পর ওই পুত্রবধূ কোনোভাবে এক হাতের বন্ধন খুলে বাইরে বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাদের মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল থেকে ফিরে ওই প্রাক্তন নেত্রী পটাশপুর থানায় এফআইআর করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চারজন ঘটনার পর থেকেই ফেরার রয়েছেন। তাদের ওড়িশায় পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পটাশপুর থানার ওসি কর্তার সিং বলেন, মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। পরে সোমবার রাতে এলাকার মহিলারা মশাল হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।

Hot this week

সভা না ছাড়ার নির্দেশ, বেরিয়ে গেলে ‘অরুণোদয়’ বন্ধের হুঁশিয়ারি অসমের বিজেপি বিধায়কের

উপনির্বাচনের আগে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের ডলংঘাটে বিজেপির নির্বাচনী...

সফটওয়্যার সমস্যার অজুহাতে ভোটার বাদ নয়, কমিশনকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের!

ভোটার তালিকা সংশোধনের সময় প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে কোনও...

ক্ষমতা ধরে রাখতেই SIR? বাজপেয়ী জমানার মন্ত্রী মুরলী মনোহর যোশীর মন্তব্যে অস্বস্তি

নির্বাচন কমিশনের এসআইআর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন...

১৯২০-তে সংস্কৃতে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন নেতাজি, দাবি প্রধানমন্ত্রী মোদীর!

ব্রিটিশ শাসনের সময় সিভিল সার্ভিস পরীক্ষায় নেতাজি সুভাষচন্দ্র বসুর...

Topics

রেজিনগর উপনির্বাচন ২০২৬: জনমত সমীক্ষা ও রাজনৈতিক চিত্রের মূল্যায়ন

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে সিপিআই(এম) শীর্ষে। কিন্তু সমীক্ষা ভোটের...

Related Articles

Popular Categories