Sunday, October 25, 2026
29 C
Kolkata

হোয়াটসঅ্যাপে পর্ণ ভিডিওর লিংক শেয়ার করলো বিজেপি শাসিত রাজ্য গোয়ার উপ মুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত

এনবিটিভি ডেক্স: ভিলেজেস অফ গোয়া নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে পর্ন ক্লিপ শেয়ার করলেন গোয়ার উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রকান্ত কাভলেকর। যদিও তাঁর দাবি, ফোন হ্যাক হয়ে গিয়েছিল বা কেউ ট্যাম্পার করেছে ফোনের সঙ্গে। এই সংক্রান্ত একটি পুলিশ অভিযোগ তিনি দায়ের করেছেন গোয়ার সাইবার সেলে।

জানা যাচ্ছে, রবিবার গভীর রাতে এই ক্লিপ শেয়ার করা হয়েছিল তাঁর ফোন থেকে। গোয়া পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়ে কাভলেকরের দাবি, তাঁর ফোন হ্যাক করা হয় ও অশ্লীল ভিডিও পাঠানো হয় ভিলেজেস অফ গোয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে।

তাঁর দাবি যেই সময় গ্রুপে ওই মেসেজ ঢুকেছে, তিনি ঘুমাচ্ছিলেন। ফোনও পাশে ছিল না। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে বদনাম করার জন্য রাত ১.২০তে কেউ এই মেসেজ পাঠিয়েছিল বলে অভিযোগ কাভলেকরের। অন্য যে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি আছেন, সেখানে অবশ্য যায়নি এই ক্লিপ।

গত বছর যে দশজন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কাভলেকর। ইমাম স্বরূপ তাঁকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেয় বিজেপি। তার আগে তিনি ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা।

কাভলেকর বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। অতীতেও তাঁর নাম খারাপ করার প্রচেষ্টা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে বিরোধীদের দাবি যে উচ্চ আসনে তিনি আছেন, সেটাকে কালিমালিপ্ত করেছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী।

তাঁর বিরুদ্ধে আইটি আইন ও মহিলাদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে পুলিশে রিপোর্ট ফাইল করেছে গোয়া ফরওয়ার্ড পার্টি। তাদের দাবি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা উচিত। জেনে বুঝে উপ মুখ্যমন্ত্রী পর্ন শেয়ার করেছেন বলে গোয়া ফরওয়ার্ড পার্টির দাবি। দলের মহিলা সদস্য যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, তাঁরা ওই ক্লিপ দেখে ক্ষুণ্ণ হয়েছেন।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories