Thursday, August 13, 2026
29 C
Kolkata

রাম মন্দিরে দানের ৩,৫০০ কোটি টাকা হাওয়া, ৮ জনের বিরুদ্ধে এফআইআর

অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল অনুদান নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। উত্তরপ্রদেশ সরকারের বিশেষ তদন্তকারী দল (সিট) প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। এর ভিত্তিতে পুলিশ ৮ জনের বিরুদ্ধে এফআইআর করেছে এবং সবাইকে গ্রেপ্তারও করা হয়েছে।

সিটের তথ্য অনুসারে, ২০২০ সালে ট্রাস্ট গঠনের পর থেকে এখন পর্যন্ত মন্দিরে নগদ দান জমা হয়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি। এছাড়া প্রচুর সোনা-রুপোর গয়না ও দামি জিনিসপত্রও এসেছে। কিন্তু এর বড় অংশের কোনো সঠিক হিসাব বা হদিশ মিলছে না। দান বাক্সের চাবি, টাকা গোনা, নিরাপত্তা—সব জায়গায় বড় গাফিলতি ধরা পড়েছে। এমনকি রুপোর তৈরি বিশেষ মূর্তিও হারিয়ে গেছে।

অভিযুক্তদের মধ্যে টিনু যাদব (রামশঙ্কর যাদব), অনুকল্প মিশ্রসহ অন্যরা রয়েছেন। তাদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা হয়েছে। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন অভিযোগ দায়ের করেন।

সিট ট্রাস্ট ভেঙে নতুন পরিচালন কমিটি গঠনের সুপারিশ করেছে। বিশ্ব হিন্দু পরিষদ দ্রুত তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছে। ২০২০ সালের অডিটেও এমন অব্যবস্থার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু কেউ কান দেয়নি। এই ঘটনার তদন্ত চলছে।

Hot this week

স্কুলের বেহাল দশা নিয়ে সরব! শীঘ্রই আসছে ‘যন্তর-মন্তর সিজন ২’! নয়া ইঙ্গিত দিলেন অভিজিৎ দীপকে

স্কুলের বেহাল অবস্থার কথা মাথায় রেখে আবারও দিল্লির যন্তর-মন্তরে...

তৃণমূল আমলের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় রায় হাই কোর্টের

তৃণমূল সরকারের সময়ে নতুন নিয়মে তৈরি করা ওবিসি শংসাপত্র...

নাইট ডিউটিতে থাকা অবস্থায় মর্মান্তিক পরিণতি! এনআরএস-এর শৌচালয় থেকে নার্সের মৃতদেহ উদ্ধার

নাইট ডিউটিতে থাকাকালীন কলকাতার এনআরএস হাসপাতালে ঘটে গেল এক...

দক্ষিণী শরিকের বিরোধিতায় চাপের মুখে বিজেপি, ডিলিমিটেশন বিল নিয়ে বাড়ল অনিশ্চয়তা

ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের...

‘লুঙ্গিওয়ালা’ বলে কটাক্ষ সিপিএম সাংসদকে! তীব্র সমালোচনার মুখে নিজের বক্তব্যের সাফাই সুস্মিতা দেবের

সংসদে সিপিএম সাংসদকে লুঙ্গিওয়লা বলে কটাক্ষ করলেন সদ্য তৃণমূল...

Topics

স্কুলের বেহাল দশা নিয়ে সরব! শীঘ্রই আসছে ‘যন্তর-মন্তর সিজন ২’! নয়া ইঙ্গিত দিলেন অভিজিৎ দীপকে

স্কুলের বেহাল অবস্থার কথা মাথায় রেখে আবারও দিল্লির যন্তর-মন্তরে...

তৃণমূল আমলের নতুন নিয়মে দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় রায় হাই কোর্টের

তৃণমূল সরকারের সময়ে নতুন নিয়মে তৈরি করা ওবিসি শংসাপত্র...

দক্ষিণী শরিকের বিরোধিতায় চাপের মুখে বিজেপি, ডিলিমিটেশন বিল নিয়ে বাড়ল অনিশ্চয়তা

ডিলিমিটেশন বা লোকসভা আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের...

১২ বছরে কর্পোরেট ঋণ মকুব প্রায় ১০ লক্ষ কোটি! সংসদে বিস্ফোরক তথ্য মোদি সরকারের

বিগত ১২টি অর্থবর্ষে বৃহৎ শিল্প ও পরিষেবা ক্ষেত্রের সংস্থাগুলির...

‘টাকা নিয়ে কাজ করান’ – পঞ্চায়েত প্রধানকে পরামর্শ বিডিও-র! ভাইরাল অডিও ঘিরে ডোমকলে চাঞ্চল্য

ডোমকলের গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ডোমকলের বিডিওর কথোপকথন...

Related Articles

Popular Categories