Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নিজেদের তৈরি সুপার কম্পিউটার ‘সিমোর্গ’ উদ্বোধন করেছে। ইরানের বিখ্যাত আমির কাবির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয়। এর মধ্যদিয়ে ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল।

ইরানের যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে।

তিনি বলেছেন,ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরানসহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে।

ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরাফ্লপ। আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তা,মেগা ডেটা বিশ্লেষণ,আবহাওয়ার পূর্বাভাস,ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে।

~পার্স টুডে

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories