Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পাকিস্তানের কোচ হলেন হেডেন, ফিল্যান্ডার, বোর্ড প্রধান রামিজই

এনবিটিভি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় চমক দিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনকে কোচ করে আনল তারা। কোচ করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ভার্নন ফিল্যান্ডারকেও। তবে ঠিক কী দায়িত্ব পালন করবেন তারা সে সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

সোমবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হয় রামিজ রাজার নাম। তাঁর বিরুদ্ধে কেউই লড়তে রাজি হননি। খোদ প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন রয়েছে তাঁর প্রতি। বোর্ডের প্রধান হয়েই রামিজ ঘোষণা করেন হেডেন এবং ফিল্যান্ডারের নাম।

 

রামিজ বলেছেন, “ম্যাথু হেডেনের একাধিক বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ওর মতো ক্রিকেটার থাকলে দলই লাভবান হবে। ও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে। পাকিস্তান বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। ওদের শুধু নিজেদের পারফরম্যান্স আরও ১০ শতাংশ বাড়াতে হবে। ফিল্যান্ডারকেও আমি ভাল ভাবে চিনি। বিপক্ষকে চাপে রাখতে ওর মতো বোলারের কোনও তুলনা নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর দুরন্ত রেকর্ড রয়েছে।”

 

হেডেন বা ফিল্যান্ডার কারওরই সে ভাবে কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। গত বছরই ফিল্যান্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। হেডেন ২০০৯ সালে অবসর নেন। তারপর থেকে সংবাদমাধ্যমে এবং ধারাভাষ্যের কাজে নিজেকে যুক্ত রেখেছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories