Monday, November 23, 2026
28 C
Kolkata

সরকারি হাসপাতালে জন্ম নিলেই শিশুর জন্য সোনার আংটি! অভিনব উদ্যোগ তামিলনাড়ু সরকারের

তামিলনাড়ু সরকার নতুন এক আকর্ষণীয় প্রকল্প চালু করছে। সরকারি হাসপাতালে যে কোনো মায়ের সন্তান জন্ম নিলে, নবজাতককে উপহার দেওয়া হবে এক গ্রাম ওজনের সোনার আংটি। বর্তমান বাজারে যার দাম প্রায় ১৩,৬০০ টাকা।

তামিল সংস্কৃতিতে মামার বাড়ি থেকে নবজাতককে সোনার উপহার দেওয়ার যে প্রাচীন ঐতিহ্য রয়েছে (‘থাইমামান সির’), সেই আবেগকে সম্মান জানাতেই সরকার নিজেই ‘মামা’র ভূমিকা নিচ্ছে। প্রকল্পের নাম ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’।

মুখ্যমন্ত্রী বিজয় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প চালু হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে ২২ জুন (মুখ্যমন্ত্রীর জন্মদিন) থেকেই এটি কার্যকর হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রতি বছর বরাদ্দ করেছে ৭৫৫.৮৩ কোটি টাকা।

কে পাবেন? তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা এবং সরকারি হাসপাতালে সন্তান প্রসব করা সব মা। ছেলে-মেয়ে উভয়েই পাবে। প্রথম সন্তান হোক বা পরের — কোনো বিধিনিষেধ নেই। রেশন কার্ড, আধার, ভোটার আইডি ইত্যাদি দিয়ে ঠিকানা প্রমাণ করতে হবে।

সরকার জানিয়েছে, এতে সরকারি হাসপাতালে প্রসব বাড়বে। তামিলনাড়ুতে প্রতি বছর প্রায় ৭.৮ লাখ শিশু জন্মায়, যার মধ্যে ৪.২ লাখ সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে খরচ যেখানে ৬৩ হাজার টাকারও বেশি, সেখানে সরকারি হাসপাতালে মাত্র ১,৩৬৪ টাকা। এই উপহার মাতৃত্বকে আরও সম্মানিত করবে।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories