Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইসলাম গ্রহণের আনন্দে কাঁদলেন ফরাসি তরুণী

 

ইসলাম গ্রহণের আনন্দে কেঁদেই ফেললেন এক ফরাসি তরুণী। গত শুক্রবার এলিসিয়া ট্রান্ট নামের ওই তরুণী ফ্রান্সের মসজিদে ইসলাম গ্রহণ করেন। তারপরেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। এলিসিয়া যেন কোনো সঙ্কট বা বাধার সম্মুখীন না হন এবং ইসলামের অনুশাসন যেন সহজভাবে পালন করতে পারেন এজন্য অনেকে দোয়া করেছেন।

 

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উপস্থিত নারীদের মধ্যে কালেমা পাঠ করে এলিসিয়া ইসলাম গ্রহণ করেন। এ সময় তাকে অঝোর কান্না করতে দেখা গেছে। আল-জাজিরা মুবাশিরের প্রতিবেদন থেকে জানা যায়, ইমামের পাঠ অনুসরণ করে এলিসিয়া কালেমা পাঠ করেন। তখন উপস্থিত নারীরা তাকবির বলে ওঠলে এলিসিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর আনন্দের আতিশয্যে তিনি কান্না করে ফেলেন। ইসলাম গ্রহণ করেই তিনি হিজাব পরাসহ অন্যান্য অনুশাসন পালন শুরু করেছেন। ইসলাম গ্রহণ করে এক টুইট বার্তায় এলিসিয়া জানিয়েছেন, ‘আমি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে চাই।’ এরপর তিনি ইসলামগ্রহণের ভিডিও শেয়ার দেন। ইতিমধ্যে লক্ষাধিক বার তা দেখা হয়েছে। টুইট বার্তায় এলিসিয়াকে অভিনন্দন জানাতে থাকেন সবাই। আবার অনেকে তার ব্যাপারে কট‚ মন্তব্য করলেও তিনি কারো কারো কথার জবাব দেননি। দীর্ঘ সময় পর তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘যারা আমাকে মেসেজ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মেসেজের সংখ্যা অনেক হওয়ায় সরাসরি কাউকে জবাব দেয়া কঠিন।’ টুইট বার্তায় অনেকে তাকে অভিবাদন জানিয়ে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ ক্রমাগত বাড়লেও ইসলামফোবিয়া ও বর্ণবাদের পরিবেশের মধ্যে ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও অনেক বাড়ছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories