চতুর্থ দফার বৈঠকে আন্দোলনরত কৃষকদের ধান ও গমের পরিবর্তে ডাল, তুলা বা ভুট্টার মতো নতুন ফসল উৎপাদনের পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।
এই ফসলগুলো উৎপাদন করলেই কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলো তা আগামী পাঁচ বছর ন্যায্য দামে কেনার চুক্তি করতে বলে জানানো হয়।
সিদ্ধান্ত জানাতে দুদিন সময় চেয়ে দিল্লী চলো কর্মসূচী স্থগিত করেছে কৃষকেরা।
এর আগে রবিবার চন্ডীগড়ে কৃষকদের সাথে চতুর্থ দফার বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা, শিল্প বাণিজ্য ও উপভোক্তামন্ত্রী পীযুষ গয়াল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
উল্লেখ্য, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে ধান, গম ও আখ চাষের কারণে কৃষিজমির জলস্তর দ্রুত কমে যাচ্ছে


