Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

 

ইরানের ওপর থেকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুসারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসঙ্ঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার জাতিসঙ্ঘের পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি রোজমেরি ডি কার্লো নিরাপত্তা পরিষদে এক বক্তব্যে এই আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করছি পরিকল্পনা অনুসারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা স্থগিত করার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল বাণিজ্যের সংশ্লিষ্ট নিষেধাজ্ঞায় বিলম্বের সীমা বাড়ানোর।’ তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট কিছু বেসামরিক পরমাণু কর্মকাণ্ডের বিষয়েও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিলম্ব আদেশের সময় বাড়ানো গুরুত্বপূর্ণ।’

 

এর মাধ্যমে ইরানের ভেতর থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম প্রাকৃতিক ইউরেনিয়ামের বদলে বের করে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

 

পাঁচ মাস বিরতির পর গত ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে পরমাণু চুক্তি বহালে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি আলোচনা শুরু করে। টানা পাঁচদিন আলোচনার পর কোনো সমাধান ছাড়াই স্থগিত হয় সপ্তম দফার এই আলোচনা।

 

আলোচনায় অগ্রগতির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইরানের খসড়া প্রস্তাবনা পেশ উল্লেখযোগ্য। ৯ ডিসেম্বর থেকে অষ্টম দফায় নতুন করে আলোচনা শুরু হয়।

 

এর আগে চলতি বছরের এপ্রিল থেকে ইরানের সাথে বিশ্বশক্তির পরমাণু সমঝোতায় শুরু হওয়া আলোচনা ছয় দফা বৈঠকের পর জুনে ইরানে নির্বাচনের কারণে স্থগিত করা হয়। পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories