Sunday, October 25, 2026
24 C
Kolkata

ছত্রিশগড়ে গোরক্ষকদের হামলায় দুই মুসলিম ব্যবসায়ী নিহত, গুরুতর আহত ১

ট্রাকে মহিষ পরিবহনের অপরাধে ছত্রিশগড়ে দুই মুসলিম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকদের একটি দল।

ছত্তিশগড়ের রায়পুরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা।

মহানদীতে চাঁদ মিয়া ও গুড্ডু খানের নামে ওই দুই মুসলিম ব্যবসায়ীর লাশ পাওয়অ গেছে। আরেক মুসলিম ব্যবসায়ী সাদ্দাম খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা যায়, তিনজন ব্যবসায়ী একটি ট্রাকে মহিষ নিয়ে  সাহারানপুর থেকে ওড়িশায় যাচ্ছিলেন। তাদের গোরক্ষকদের একটি দল অনুসরণ করতে শুরু করে। আড়ংয়ের কাছে একটি সেতুতে ট্রাকের চাকা পাংচার হলে এক ডজন লোক এসে তাদের বেধড়ক মারধর করতে শুরু করে।

পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং শ্যাম জানিয়েছেন, আমাদের সন্দেহ কেউ পরিকল্পনা করেই ওই ব্রিজে পেরেকে রেখেছিল। যাতে টায়ার ফেটে গেলে তাদের মারধর করা যায়।

হাসপাতালে ভর্তি হওয়া সাদ্দাম বলেন, হামলাকারীরা চাঁদ মিয়া ও গুড্ডু খানকে ট্রাক থেকে ফেলে মারধর করতে শুরু করে। ঘটনাস্থলেই চাঁদ মিয়া মারা যান। গুরুতর আহত গুড্ডু খানকে মহাসমুন্দ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গুরুতর আহত সাদ্দামকে রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories