Sunday, October 4, 2026
27 C
Kolkata

UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, প্রশ্নপত্রে ত্রুটিতে বাতিল ৩ বিষয়ের পরীক্ষা, জানানো হল নতুন দিন

জুন মাসে মোট ৮৭টি বিষয়ের UGC-NET পরীক্ষা হয়েছিল। পরীক্ষার পর থেকেই কয়েকটি প্রশ্ন নিয়ে আপত্তি জানাতে শুরু করেন পরীক্ষার্থীরা। অভিযোগগুলি যাচাই করতে একটি বিশেষ কমিটি তৈরি করে NTA। সেই কমিটির তদন্তে তিনটি বিষয়ের প্রশ্নপত্রে তথ্যের ভুল, ছাপার সমস্যা এবং অনুবাদে ত্রুটি ধরা পড়ে।

NTA জানিয়েছে, ইংরেজি ও বাণিজ্যের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর। ইংরেজি পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বাণিজ্যের পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা। ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সমাজবিদ্যার পরীক্ষা নেওয়া হবে।

এর আগে UGC-NET-কে ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পরীক্ষার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর NTA-ও ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন অফিসে ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। এত কিছুর পরেও নতুন করে প্রশ্নপত্রের ভুল নিয়ে অস্বস্তিতে পরীক্ষা পরিচালন সংস্থা।

এর পরেই ফের পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়। NTA জানিয়েছে, নতুন করে পরীক্ষার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। পরীক্ষার কেন্দ্র ও নতুন অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories