Friday, August 14, 2026
28 C
Kolkata

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ভয়াবহ ধস! মৃত ৯ শ্রমিক, উদ্ধারকাজে সেনা

উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে একটি সুড়ঙ্গে ধস নামে। সেখানেই মাটির তলায় চাপা পরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চামোলির জেলা প্রশাসন জানিয়েছে, সুড়ঙ্গ থেকে ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও তাঁদের মধ্যে ৯ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টির জেরে ধস নামায় সুড়ঙ্গের ভেতর প্রবেশ করা কঠিন হয়ে পড়েছিল। উদ্ধারকারী দলের ভারী মেশিন জলের তোড়ে বিকল হয়ে পড়ায় আটকে পড়া বাকি কর্মীদের কাছে পৌঁছাতে বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে গোটা উদ্ধারকাজের নজরদারি করছেন। তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খবর নেন এবং আশঙ্কাজনক রোগীদের হেলিকপ্টারে করে উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রেখেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বেশিরভাগ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দা। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও সমস্ত তথ্য পৌঁছে দিয়েছেন ধামি। রেনি বিপর্যয় ও জোশিমঠ কাণ্ডের পর চামোলিতে এই নতুন বিপদ পরিবেশগত ঝুঁকি ও অবকাঠামোগত নিরাপত্তার ওপর পুনরায় বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করল।

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ময়দানে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনার বিশেষ ‘গড়ওয়াল স্কাউটস’। অত্যাধুনিক যন্ত্রপাতি ও স্নাইফার ডগ নিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Hot this week

ফের ইস্তফার দাবিতে সরব ককরোচ জনতা পার্টি, এবার নিশানায় BCI চেয়ারম্যান

নালসার ইউনিভার্সিটি অফ ল-কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই বার...

সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে!

বিনায়ক দমোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করার জন্য ২০২২ সালে...

‘রাতে ঘুম উড়েছে মোদীর, বিদেশনীতি মানেই কি শুধুই কোলাকুলি?’ কংগ্রেসের মঞ্চ থেকে রাহুলের তীক্ষ্ণ আক্রমণ

এবার নরেন্দ্র মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর। দিল্লিতে দলীয় নতুন...

মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে প্রশ্ন, রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট!

মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার জন্য পুলিশ রাজ্যের বিভিন্ন...

Topics

ফের ইস্তফার দাবিতে সরব ককরোচ জনতা পার্টি, এবার নিশানায় BCI চেয়ারম্যান

নালসার ইউনিভার্সিটি অফ ল-কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই বার...

সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে!

বিনায়ক দমোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করার জন্য ২০২২ সালে...

মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে প্রশ্ন, রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট!

মসজিদ থেকে লাউডস্পিকার খুলে ফেলার জন্য পুলিশ রাজ্যের বিভিন্ন...

প্রমাণের অভাব, মুজফ্‌ফরনগর হিংসা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান সহ ২৫ জনকে রেহাই দিল আদালত

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ প্রশাসনের আবেদনকে মান্যতা দিয়ে বুধবার মুজফ্‌ফরনগরের...

নেতাজীর অপমানে জেল হলে শমীক ভট্টাচার্য এবং অনন্ত রায়কে দিয়ে শুরু হোক– মহ: সেলিম

নেতাজী সুভাষচন্দ্র বসুকে ঘিরে মন্তব্য এবং তাঁকে নিয়ে বিতর্কের...

উচ্চমাধ্যমিকের আগেই স্কুলছুট ৭৩ শতাংশ, পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির

দেশের স্কুলশিক্ষার পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল...

Related Articles

Popular Categories