Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

করোনার প্রভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ৮০ শতাংশ কর্মীর চাকরি গেল

নিউজ ডেস্ক : করোনা মহামারীতে মানুষের জীবন মৃত্যু পাশাপাশি চাকরি মৃত্যুও ঘটছে। ক্রিকেট জগতে বড়সড় থাবা বসাল করোনা ভাইরাস। তবে কোনও নামি ক্রিকেটার আক্রান্ত হননি। গোটা অস্ট্রেলিয়া ক্রিকেটটাই কাহিল করোনার জন্য। লকডাউনের জেরে ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের আর্থিক কাঠামো। পরিস্থিতি এমন যে, কর্মীদের বেতন দিতেও হাত দিতে হচ্ছে স্থায়ী সঞ্চয়ে। তাই একপ্রকার বাধ্য হয়েই প্রায় ৮০ শতাংশ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৩০ জুন পর্যন্ত ছুটিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ৮০ শতাংশ কর্মী। ওই সময় নিজেদের বেতনের মাত্র ২০ শতাংশ পাবেন তাঁরা। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এ নিয়ে এখনও মুখ খোলেনি।

ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে স্বচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়া বোর্ড। ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবির পরই আর্থিক স্বচ্ছলতার দিক থেকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু, লাগাতার লকডাউনের জেরে অস্ট্রেলিয়ার একাধিক সিরিজ বাতিল হয়েছে। তাছাড়া এবছরই ক্যাঙ্গারুর দেশে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। বিশ্বকাপের পরিকাঠামোর জন্য বহু টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে হঠাৎ লকডাউনের জেরে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে। ফলে বহু টাকা লোকসান হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। যার জেরে চাপে অসি বোর্ড। এবছরই যেহেতু বিশ্বকাপ, তাই সঞ্চিত অর্থও খরচ করতে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই কোপ পড়েছে ৮০ শতাংশ কর্মীর উপর।
নিজেদের আর্থিক অবস্থা যে জরাজীর্ণ তা দু’‌দিন আগেই স্বীকার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিবৃতি দিয়ে তারা বলে, ‘‌লকডাউনের ফলে অন্য সব খেলার থেকে বেশি বিপর্যস্ত হবে ক্রিকেট। আমরা সাবধানে এবং সক্রিয়ভাবে এই সঙ্কট মোকাবিলার চেষ্টা করছি। সরকারের বিভিন্ন বিভাগের অনুমতি নিয়ে খুব শীঘ্রই কাজে ফিরব।’‌

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories