Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মন্দির নির্মাণে ১০ কোটি টাকা দিল পাক সরকার

এনবিটিভি ডেস্ক: পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ। সংখ্যালঘু হলেও এই শহরে বহু হিন্দুর বাস। কিন্তু এই শহর ঢুঁ মারলে একটিও মন্দির খুঁজে পাওয়া যাবে না। তাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হয় নিজের বাড়িতে বা পাকিস্তানের অন্য কোনও শহরে যেতে হত ইসলামাবাদের হিন্দুদের। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। প্রায় ১০ কোটি টাকা খরচ করে একটি মন্দির নির্মাণ শুরু হল।

পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী পির নুরুল হক কাদরি জানিয়েছেন, এই মন্দির নির্মাণে ১০ কোটি টাকা খরচ করবে পাকিস্তান সরকার। তবে শুধু মন্দিরই নয়, এখানেই তৈরি হবে একটি শ্মশানঘাটও। কারণ এই শহরে কোনও শ্মশানও ছিল না। ফলে কোনও হিন্দুর মৃত্যু হলে তাঁকে শহরের দূরে একস্থানে নিয়ে যেতে হত।

জানা গিয়েছে, ইসলামাবাদের এইচ-৯ সেক্টরেই প্রায় ২০ হাজার বর্গফুট এলাকায় তৈরি হচ্ছে নতুন এই মন্দির। ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত সমিতি জানিয়েছে, এটি হবে শ্রীকৃষ্ণ মন্দির। তবে অন্যান্য দেবদেবীর মূর্তিও থাকবে এই মন্দিরে। পাকিস্তানের মানবাধিকার সম্পর্কিত সংসদীয় কমিটির সচিব লালচাঁদ মালহি রথের দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories