Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

ফের সুন্দরবনে বাঘের হানায় নিখোঁজ এক মৎস্যজীবী

এনবিটিভি ডেস্ক: আমফান পরবর্তী সময়ে সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামগুলির সুরক্ষা জাল তছনছ হয়ে গিয়েছে। সেগুলি সারাইয়ের কাজ শুরু হলেও বাঘের হানা চলছেই। এরইমধ্যে বেশ কয়েকটি বাঘের হানার ঘটনা ঘটেছে।

শনিবার সাতসকালেই ফের বাঘের হানা সুন্দরবনের পীরখালি-১ জঙ্গলে। কাঁকড়া ধরতে গিয়েই দক্ষিণরায়ের কবলে পড়লেন মনোহর মণ্ডল (৬৫) নামে এক মৎসজীবী।

জানা গিয়েছে, গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের জেমসপুর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য গিয়েছিলেন তিনজন মৎসজীবী। সেই দলে মনোহর মণ্ডলও ছিলেন। সুন্দরবনের পীরখালি-১ জঙ্গলের কাছে খাঁড়িতে কাঁকড়া ধরার সময়ই আচমকা একটি বাঘ তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মনোহরবাবুকে তুলে নিয়ে জঙ্গলের ভিতর পালায় রয়াল বেঙ্গলটি। বাকিরা কোনও রকমে জলে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা করেন। এরপরই তাঁরা ফিরে আসেন গ্রামে।

খবর ছড়িয়ে পড়তেই জেমসপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন ওই মৎসজীবীর পরিবার। খবর যায় গোসাবা থানা ও স্থানীয় বন দফতরের অফিসে। এরপর ওই এলাকার জঙ্গলে তল্লাশি শুরু করে পুলিশ ও বনকর্মীরা। যদিও ওই মৎসজীবীর দেহ উদ্ধার করতে পারেননি তাঁরা। গত দুই সপ্তাহে সুন্দরবনে এই নিয়ে তিনটি বাঘের হানার খবর পাওয়া গেল।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories