Friday, July 24, 2026
30.4 C
Kolkata

আতঙ্ক! আমফানের পর সুন্দরবনের বিভিন্ন গ্রামে ঢুকছে বাঘ, কুমির

এনবিটিভি ডেস্ক: ঘূর্ণিঝড় আমফানের জেরে ভেঙেছে নদীবাঁধ। ফলে নদীর জল ঢুকে পড়েছে গ্রামের পর গ্রামে। এরমধ্যেই গ্রামের পুকুরে দেখা মিলল এক পূর্ণবয়স্ক কুমিরের। ফলে তীব্র আতঙ্ক ছড়াল গ্রামে। দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানা এলাকার বিনোদপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার সন্ধের সময় গ্রামের কয়েকজন দেখতে পান পুকুরে কিছু ভাসছে। এরপরই টর্চ ও আলো নিয়ে দেখতে পান সেটি একটি কুমির। খবর দেওয়া হয় স্থানীয় বন দফতর ও মইপিট কোস্টাল থানার পুলিশকে। এরপরই নলগোরা রেঞ্জ থেকে বনদপ্তর এর কর্মীরা আসেন। ঘটনাস্থলে পৌঁছয় মইপিট কোস্টাল থানার পুলিশও।

এরপর প্রায় দু’ঘন্টার চেষ্টায় বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে তুলতে সক্ষম হয়। জালেই আটকে জল থেকে তোলা হয় ছয় ফুট লম্বা পূর্ণবয়স্ক কমিরটিকে। নদীবাঁধ ভেঙে যাওয়ায় কুমিরটি প্রায় হাফ কিলোমিটার দূরে বিনোদপুর গ্রামের ওই পুকুরে চলে এসেছিল বলে মনে করছেন বনকর্মীরা।

অপরদিকে, বাঘের আতঙ্কে রাতের ঘুম ছুটেছে কুলতলির দেউলবাড়ি তিন নম্বর নাইয়াপাড়ার বাসিন্দাদের। ওই গ্রামের বাসিন্দারা দিনে ও রাতে বাঘের গর্জন শুনছেন। ফলে বিকেল হতেই ঘরবন্দি হয়ে যাচ্ছেন বাসিন্দারা। তবে শুধু বাঘের গর্জনই নয়, বাঘের আক্রমণে মৃত্যুও হয়েছে এই গ্রামের এক বাসিন্দার। গত শনিবার চিতুড়ি ফরেস্টের নাইয়া পাড়ার পাশের বাঘের আক্রমণে মৃত্যু হয় গোষ্ঠ নাইয়া নামে এক ব্যক্তির। এরপর থেকেই বাঘের আতঙ্কে জড়োসড়ো গ্রামবাসীরা। ফলে রাত জেগে গ্রাম পাহাড়ায় থাকছেন গ্রামের পুরুষরা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories