Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

কিশোরগঞ্জ ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী নিহত এক

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ট্রাকচাপায় শাহ আলম (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মঠখোলা-ইটাখলা সড়কে পাকুন্দিয়া উপজেলার ড্রেনেরঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৭৫৭৪)সহ চালক দীপু (২২) কে আটক করেছে পুলিশ।
নিহত শাহ আলম পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘুষের কান্দি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক মুহাম্মদ শফিকুল ইসলাম কিশোরগঞ্জ নিউজকে জানান, শাহ আলম মোটর সাইকেল চালিয়ে কাপাসিয়া উপজেলার ঘুষের কান্দি গ্রামের বাড়িতে ফিরছিলেন।

পথে মঠখোলা-ইটাখলা সড়কে পাকুন্দিয়া উপজেলার ড্রেনেরঘাট এলাকায় চিনিভর্তি একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়।

ঘটনার পর পরই পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories