Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

খেতে দেয় না বৌমা, অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা শ্বাশুড়ি

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, হরিশ্চন্দ্রপুর: শেষ বয়সে একমাত্র ছেলেই ছিল তার ভরসা। অন্তিম বয়সে এসে সব আশা শেষ।এখন লাঠি তার একমাত্র অবলম্বন।ছেলে বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে সংসার পেতেছে।স্বামী মারা গেছে সাত বছর আগে। বয়সের ভাড়ে নুয়ে পড়েছে বৃদ্ধা। ঠিক ভাবে হাঁটাচলা করতে পারে না।এক চোখ অন্ধ। বৌমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা শ্বাশুড়ি। ভিক্ষা করে কোনোরকমে কাটছে দিন। খোলা আকাশের নিচে কারো দোকান ঘরের চালার নিচেই তার এখন ঠাঁই।

তসলিমা বেওয়া(৮০) নামে ওই বৃদ্ধার বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল জিপি র বৈরাট গ্রামে। বৌমার অত্যাচারে ঘর থেকে বেরিয়ে পরেছেন বৃদ্ধা। খোঁজখবর কেউ নেই না। অনাহারে কাটছে দিন। বার্ধক্য ও চিকিৎসার অভাবে দুর্বল হয়ে পড়েছে শরীর।

বৃদ্ধা তসলিমা বেওয়া জানান, তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে সমূহা আলি চাঁচল আশাপুরের ভেবা গ্রামে বিয়ে করে সংসার পেতেছে। স্বামী মুসলেম আলি প্রায় সাত বছর আগে মারা যায়। ছেলে বাস্তুভিটা বিক্রি করে শ্বশুরবাড়ি ভেবা গ্রামে মা কে নিয়ে চলে যায়। শুরু হয় বৌমার অত্যাচার ও গালিগালাজ। ঠিক ভাবে খেতে দেয় না ও নোংরা ভাষায় বলে অভিযোগ।তিনি আরো জানান প্রশাসনের পক্ষ থেকে বয়স্ক ও বিধবা ভাতা কিছুই পান না।

চিকিৎসক জামিউল হক জানান, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ এই বৃদ্ধা মহিলাটিকে হাতে লাঠি নিয়ে তুলসীহাটা বাস স্ট্যান্ডে ঔষধের দোকানের সামনে ঘোরাঘুরি করতে দেখলে চ্যামবারে নিয়ে আসে। খাওয়া দাওয়া ও সেবাযত্ন করে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দেন। বৃদ্ধা মহিলাটির পরিবারের লোকেরা
এখনো পর্যন্ত কোনো খোঁজখবর নিতে আসেনি বলে জানান।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories