Friday, July 24, 2026
27.2 C
Kolkata

গ্রেপ্তার আরামবাগ টিভির সম্পাদক সফিকুল ইসলাম, বিস্ফোরক রাজ্যপাল

নিউজ ডেস্ক, ইন.বি টিভি : রাজ্যের প্রশাসন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। দুর্নীতির খবর ফাঁস করায় গ্রেপ্তার আরামবাগ টিভি সংবাদমাধ্যমের সম্পাদক। টুইটারে রাজ্যপালের বক্তব্য এটিকে অন্য মাত্রা দিয়েছে বলাই যায়।
গ্রেপ্তারি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, রাজ্যে সংবাদমাধ্যমের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। রাতে ‘আরামবাগ টিভি’ ইউটিউব চ্যানেল এর সংবাদমাধ্যমের সম্পাদক সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সফিকুলের স্ত্রী আলিমা বিবি এবং আরেক সাংবাদিক সুরজ আলি খানকে। তাঁদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের নামে তোলাবাজির অভিযোগ ছিল। সফিকুল এবং সুরজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় আরামবাগ থানায়। যাতে অভিযোগ ছিল, সরকারি গাছ কাটা নিয়ে সুরজ এক ব্যক্তিকে হুমকি দিয়েছেন। অভিযোগকারীর দাবি সুরজ তাঁর আজ থেকে ৩০ হাজার টাকা তোলা হিসাবে চেয়েছেন। না দিলে গাছ কাটা নিয়ে দুর্নীতির খবর ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই মামলার ভিত্তিতে রবিবার ওই আরামবাগ টিভি সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। একাধিকবার আরামবাগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুলিশের তোলাবাজি ভিডিও ফুটেজ বারবার সংবাদমাধ্যমে প্রকাশিত করেছে আরামবাগ টিভি সেই কারণে আরামবাগ টিভির সম্পাদক শরিফুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এর আগেও আরামবাগ টিভির আধিকারীকদের দাবি ছিল পুলিশ সাফিকুল ও সুরোজের ওপর আগে থেকেই রাগান্বিত ছিল। এর আগেও সফিকুল এর বিরুদ্ধে বিতর্কিত খবর সম্প্রচারের মামলা করা হয়েছিল। যদিও আদালত তার গ্রেপ্তারি স্থগিতাদেশ দেন সেই সময়। সে মামলায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। রবিবার রাতে আরামবাগ টিভি সম্পাদকের গ্রেপ্তারি পর সরব হন রাজ্যপাল । একটি বার্তায় তিনি লেখেন” সরকারি টাকা বুক ক্লাব গুলির মধ্যে বিলি করার জেরে আরামবাগ টিভির সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এটা সংবাদ মাধ্যমের মৌলিক অধিকারের হস্তক্ষেপ। এভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অর্থ গণতন্ত্রের কণ্ঠরোধ। নিজের টুইটারে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এডিস গিল্ড এবং প্রেসক্লাবকে ট্যাগ করতে ভোলেননি। তবে শুধু এটাই নয় এর আগেও একাধিকবার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে দেশের নানা প্রান্তে নানা সময়।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories