Sunday, July 26, 2026
26 C
Kolkata

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান শীর্ষ তিন মাদকব্যবসায়ী আটক

 

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে চুয়াডাংগা থানার একটি চৌকস টিম চুয়াডাংগা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচলনা করেন।
রবিবার (১৯ জুলাই) রাত ১০.১৫ মিনিটের দিকে পৌরসভাধীন ফার্মপাড়ায় জনৈক মোঃ ইনামুল হক এর বসত বাড়ীর বারান্দা হইতে নারী মাদকব্যবসায়ী সহ যথাক্রমে ১। মোঃ রফিকুল ইসলাম(৩২), পিতা-মৃত তৈয়ব আলী, সাং-সরিষাডাঙ্গা সরদারপাড়া ২। মোছাঃ ময়না খাতুন ওরফে ফুরফুরি (৪৮), স্বামী- মোঃ ইনামুল হক, ৩। মোছাঃ অনিতা খাতুন (২৬), স্বামী-মোঃ মন্টু, উভয় সাং-ফার্মপাড়া, সর্ব থানা ও জেলা- চুয়াডাঙ্গা মোট ০৩ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের দখল হইতে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হচ্ছে। মাননীয় আইজি মহোদয়ের নির্দেশে চুয়াডাংগা থানা পুলিশ মাদক নির্মূলে নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে। মাদকব্যবসায়ী সে নারী হোক, শিশু হোক, আর বৃদ্ধ হোক, কোন মাদকব্যবসায়ী বা মাদক সেবীকে সামন্যতম ছাড় দেওয়া হবে না। শূন্য সহনশীলতা দেখিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories