Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

নিকাশি ব্যবস্থা না থাকায় জলে ডুবে রয়েছে প্রায় ১০০ টি পরিবার

নিজস্ব সংবাদদাতা,মালদা,এনবিটিভি:
হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি এলাকায় দীর্ঘদিন ধরে জল নিকাশি কোন ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই ছাতিয়ানগাছি গ্রামের বিভিন্ন জায়গায় জল জমে যায় বাড়ি থেকে বেরোনোর কোন রাস্তা থাকেনা জল দিয়ে চলাচল করতে হয়। ওই এলাকায় প্রায় ১০০ টি পরিবার বৃষ্টি জলে ডুবে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ কোনও সুরাহা করা হচ্ছে না। নেই কোনও হাইড্রেন। ফলে সংশ্লিষ্ট এলাকার নিকাশি জল দাঁড়িয়ে পড়ে এলাকা সহ রাস্তায়। কম বেশি সারা বছর ধরেই বাসন্তী মোড় সহ ছাতিয়ানগাছি প্রবেশ পথ তিনটি রাস্তার মোড় মালদা নালাগোলা রাজ্যে সড়কের সাথে যোগাযোগ বন্ধ হয়ে পরে। অনেকের পাকা বাড়ি থাকলেও বাড়ি ও ঘরে জল জমে রয়েছে। ঘরের প্রাচীর দুর্বল ঘর স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। বাড়ছে সাপে উপদ্রব নষ্ট হছে ঘরে থাকা জিনিসপত্র।
সূর্যমনি সাহা বলেন, বহু দিন ধরে এই সমস্যা মধ্যে পড়ে রয়েছি। ভারি বৃষ্টি হলেই রাস্তা সহ ঘরের মধ্যে জল জমে যায় নিকাশি ব্যবস্থা নেই অনেক বার ব্লক প্রশাসন ও আইহো অঞ্চলের সহ পঞ্চায়েত সদস্য সকলকেই জানানো হয়েছিল শুধু আশ্বাস দেওয়া হয় হবে কিন্তু কোন সুরাহা হয়নি। এছাড়াও অলোকা চক্রবর্তী বলেন প্রায় দশ বছর ধরে এই সমস্যা মধ্যে দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে বার বার আবেদন করা হয় আশ্বাস দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত কোন নিকাশি ব্যবস্থা করা হয়নি।এই ভাবে বছরের পড় বছর চলে যাছে। এবিষয়ে আইহো গ্রামপঞ্চায়েত সদস্য ললিতা হালদার বলেন গত বছর মেসির দ্বারা জল নিকাশি করা হয়েছিল এবছর এ কখন হয়। এ বিষয়ে ব্লক প্রশাসন সহ আইহো অঞ্চলের প্রধানকে নিয়ে আলোচনা করা হয়েছে প্রশাসনের তরফে ড্রেনে হওয়ার কথাও জানিয়েছেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories