Saturday, October 31, 2026
30 C
Kolkata

যশোরের বাঘারপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ৷

 

মো সোহাগ
যশোর প্রতিনিধি

বাঘারপাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাঘারপাড়া থানায় মামলা করেন। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত শিহাব উদ্দিন (২৩) উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মৃত মাসুম বিল্লাহর ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই গৃহবধূর স্বামী বিদেশ থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ওই যুবক তাকে ধর্ষণ করে আসছিলেন। লোকলজ্জায় এতোদিন কাউকে কিছু বলেননি তিনি।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদের বলেন, ধর্ষণের অভিযোগে শিহাবকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Hot this week

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories