Thursday, October 22, 2026
32 C
Kolkata

মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ঙ্গাপন করেছে ফকিরাবাজারের জ্ঞান বিকাশ কোচিং সেন্টার

ফকিরাবাজার,১৯ অক্টোবরঃ

আজ ফকিরাবাজার জ্ঞান বিকাশ কোচিং সেন্টার মাধ্যমিকে কৃতীত্বের সহিত উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এক সভার আয়োজন করে l উক্ত সভায় 15 জন কৃতী ছাত্র-ছাত্রীদের হাঁতে ‘হাফিজ কুতুব উদ্দিন চৌধুরী মেমোরিয়েল এওয়ার্ড’ তুলে দেন l সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন শিক্ষক সম্মিলনীর জেলা সভাপতি নাজমুল হুসেন চৌধুরী l প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরপুর এন সি কলেজের অধ্যক্ষ মর্তুজা হুসেন l উনি উনার বক্তব্যে ছাত্র ছাত্রীদের ইতিবাচক প্রতিযোগিতা করার পাশাপাশি জীবনে মানবিক হতে এবং মা – বাবার আদেশ ও পরামর্শকে সবসময় শিরোধার্য করে চলার পরামর্শ দেন l সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী আলাউদ্দিন চৌধুরী বেবুল, শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ছালিকুর রহমান, শিক্ষক বাবর আহমেদ চৌধুরী প্রমুখ l প্রত্যেক বক্তাই প্রয়াত হাফিজ কুতুব উদ্দিন সাহেবকে স্মরণ করার পাশাপাশি কোচিং সেন্টারের পরিচালক আবু তাইয়ীব চৌধুরীর এমন কর্মের ভুয়সী প্রশংসা করেনl সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন সেন্টারের কো-অর্ডিনেটর আবু তাইয়ীব চৌধুরীl পরিশেষে ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি শিক্ষাবিদ নাজমুল হুসেন চৌধুরী।

Hot this week

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

Related Articles

Popular Categories