Wednesday, October 21, 2026
31 C
Kolkata

তরুণ লেখক মোহাম্মদ অংকন-এর উপন্যাস আসছে

 

নিজস্ব প্রতিবেদক:

তরুণ লেখকদের মধ্যে একটি পরিচিত নাম মোহাম্মদ অংকন। দেশের জাতীয় পত্রিকার উপসম্পাদকীয় পাতা, সাহিত্য পাতা, শিশু-কিশোর পাতাসমূহ যার একচ্ছত্র দখলে। প্রতিদিন কোনো না কোনো পত্রিকায় লেখা প্রকাশ হবেই। শুধু তাই নয়- উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারতেও তার লেখা প্রকাশ হয়। নিয়মিত লেখা প্রকাশের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে উঠেছেন। ইতোমধ্যে তার ছয়টি বই প্রকাশ হয়েছে। সে সব বই কোনোটা শিশুদের, কোনোটা কিশোরদের। আবার কোনোটা ছিল ছোটগল্পের বই। তার কোনো উপন্যাসের বই প্রকাশ হয়নি বলে পাঠকমহলের বেশ আশা ছিল। এবার সে আশা পূরণের পথে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘কবি প্রকাশনী’ থেকে আসছে তার প্রথম উপন্যাস ‘আলোমতি’।

৯ নভেম্বর রোজ সোমবার দুপুরে ‘কবি প্রকাশনী’র প্রধান কার্যালয়ে লেখক-প্রকাশক চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। ‘কবি প্রকাশনী’র প্রকাশক সজল আহমেদ জানান, ‘তরুণ লেখক মোহাম্মদ অংকন-এর প্রথম উপন্যাস আমরা প্রকাশ করতে পেরে আনন্দিত। ‘আলোমতি’ নামের উপন্যাসটি ১লা ডিসেম্বর প্রকাশ পাবে। ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রকমারি ডট কমসহ দেশের সকল অনলাইন বুক মার্কেটে প্রি-অর্ডার শুরু হবে। এছাড়া প্রথম ৩০০ জন পাঠককে লেখকের অটোগ্রাফসহ বইটি দেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘শুধু বইমেলা নয়, আমরা সারা বছর বই প্রকাশ করে থাকি। দেশের বড় বড় লাইব্রেরি ও বিক্রয়কেন্দ্রে আমরা বই সরবরাহ করে থাকি। সে হিসেবে তরুণ এই লেখকের বই সারা দেশের পাঠকের কাছে পৌঁছে যাবে বলে আশা রাখি।’

প্রথম উপন্যাস প্রকাশের অনুভ‚তি ব্যক্ত করে মোহাম্মদ অংকন জানান, ‘আমি এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিলাম যে কেউ আমাকে একটু উপরে উঠার সুযোগ করে দিক। করোনার এই দুঃসময়ে ‘কবি প্রকাশনী’ আমার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে নিয়ে এত এত প্ল্যান করেছেন যা সত্যই আমার জন্য অনেক বড় কিছু।’ তিনি আরও বলেন, ‘অনেকের প্রত্যাশা ছিল আমার উপন্যাসের বই আসুক। তা এবার পূরণ হল। আরও একটি প্রত্যাশা পূরণ হবে তা হল বইতে অটোগ্রাফ দেওয়া। এজন্য পাঠক ও শুভাকাক্সিক্ষদের আন্তরিক সহযোগিতা কাম্য।’

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories