Sunday, June 7, 2026
35 C
Kolkata

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দু’একদিনের মধ্যেই

নিউজ ডেক্স: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে কিনা-এ বিষয়ে আগামী দুই একদিনের মধ্যেই জানিয়ে দেবে শিক্ষামন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দেয়া হবে তা শিক্ষামন্ত্রণালয় কাল পরশুর মধ্যে জানিয়ে দেবে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দেন। আর মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে সভায় অংশ নেন। সভা শেষে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আজকের সভায় কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে খুলনা বিভাগ থেকে একটা শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে। আমরাও চারিদিকে সবাইকে অবগত করছি। প্রধানমন্ত্রীও সম্মত হয়েছেন। কিছু ক্ষেত্রে আমাদের শক্ত সিদ্ধান্ত নিতেই হবে। যদিও আমরা এখন পর্যন্ত নিরাপদ জোনে আছি। চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষামন্ত্রণালয় জানিয়ে দেবে-শুধু এটুকুই বললাম।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারাও একটু বেশি বেশি প্রচার করেন, যাতে সবার মাঝে সচেতনতা বাড়ে এবং সবাই এটাকে গুরুত্ব দেয়।’

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ধাপে ধাপে এই ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories