Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ফিলিস্তিনে মুসলিমদের কবরস্থান গুড়িয়ে দিলো বর্বর ইসরায়েল

ইহুদিবাদী ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুজালেমে মসজিদুল আকসার পার্শ্ববর্তী এক মুসলিম কবরস্থান গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের জেরুজালেম মিউনিসিপ্যালিটি। রোববার জেরুজালেমের পুরনো শহরের আল-ইউসুফিয়া কবরস্থানটির বেশ কিছু কবর ধ্বংস করে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ।

এই কবরস্থানটি জেরুজালেমের অন্যতম পুরনো কবরস্থান। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কমিশন ফর প্রটেকশন অব মুসলিম গ্রেভসের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আল-দাজানি বলেন, ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক বিভাগকে দখলদার আদালত কবরস্থানের কাছাকাছি এলাকায় অনুসন্ধান চালানোর অনুমতি দেয়।

ওআইসির পক্ষ থেকে মামিলা ও আল ইউসুফিহ কবরস্থানের পবিত্রতার বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ মুসলিম কবরস্থানগুলো এক হাজার বছরের পুরোনো। এ কবরস্থান ধ্বংসের বিষয়ে ওআইসির পক্ষ থেকে বলা হয়েছে, অধিকৃত জেরুসালেমে মুসলমানদের বিভিন্ন পবিত্রস্থান, সাংস্কৃতিক স্থাপনা ও মুসলিম সংস্কৃতিকে লক্ষ্য করে ইসরাইল তার নীতি প্রণয়ন করছে। ইসরাইলের এসব (ধ্বংসাত্মক) নীতির কারণে সাধারণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ফিলিস্তিনিরা ইসরাইলের এসব কর্মকাণ্ডে ভীষণ ক্ষুদ্ধ।

একইসাথে ওআইসি বলেছে, সোমবার ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে দেখা গেছে যে তিনি জেরুসালেমের দ্যা মিউজিয়াম অব টলারেন্সে (সহনশীলতার জাদুঘর) ‘দ্যা ফ্রিডম্যান সেন্টার ফর পিস থ্রু স্ট্রেংথ’ নামের প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। মুসলমানদের কবরস্থান ধ্বংস করে এ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এসব কর্মকাণ্ড খেলাধুলা ও ফিফার মহৎ নীতির পরিপন্থী।

ওআইসির পক্ষ থেকে আরো বলা হয়েছে, জিয়ান্নি ইনফান্তিনোর এসব কর্মকাণ্ড ইসরাইলের দখলদারিত্বের বিরোধী।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories