Friday, July 24, 2026
30.4 C
Kolkata

ঘরের ছেলের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ জনতা, সলমান-করণ জোহরদের কুশপুতুল পোড়ালো পাটনাবাসী

জেসমিনা খাতুন: ঘরের ছেলের অকাল মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পাটনাবাসী। তার ওপর সুশান্তের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে অসংখ্য জমাট রহস্য, যার সমাধানে চলছে চুলচেরা তদন্ত। এসবের মাঝেই গতকাল রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন অগনিত পাটনাবাসী। অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছিলেন সমগ্র পাটনার গর্ব, সেই দুঃখে ক্ষোভে ফেটে পড়ে প্রকাশ্যে সলমান খান ও পরিচালক করণ জোহারের কুশপুতুল পোড়ানো হলো।

সম্প্রতি কঙ্গনা রানাউতের একটি ভিডিওতে নেপোটিজম বা স্বজনপোষণের বিষয়টি আরও জোরালো হয়। কঙ্গনা স্পষ্টই জানান, বলিউড ইন্ডাস্ট্রির কূটনীতিই সুশান্তকে মেরে ফেলেছে। এত সংঘর্ষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখে দক্ষ অভিনয় করা সত্ত্বেও সুশান্ত কোনো রকম সম্মান বা স্বীকৃতি পায়নি সেই জায়গায় অন্যান্য স্টারকিডরা ডেবিউ ফিল্মের জন্যই তিন চারটে করে অ্যাওয়ার্ড বা সম্মান পেয়েই থাকেন।

ইন্ডাস্ট্রিতে কোন গডফাদার না থাকার ফলে আজ সুশান্তের এই পরিণতি দাবি কঙ্গনার। আউটসাইডার হয়ে ফিল্মসিটিতে টিকে থাকা সত্যিই যথেষ্ট কঠিন বিষয়। এর উপর কারন জোহরের মত পরিচালক সুশান্তকে খানিক এড়িয়ে চলতেন। একের পর এক ছবিতে বাদ পড়ত অভিনেতা সুশান্তের নাম। একই পন্থায় হেঁটেছেন সলমান খান, তার জন্য বহু উঠতি স্টারের ক্যারিয়ার শুরুতেই ধ্বংস হয়ে গিয়েছিল।

সুশান্তের আত্মহত্যা নিয়ে ক্রাইম ব্রাঞ্চ প্রতিনিয়ত কাজ করে চলেছে। কারণটা হয়তো খুব শীঘ্রই প্রকাশ্যে চলে আসবে এই বিষয়ে আশাবাদী মুম্বাই পুলিশ, এই মর্মে অভিনেতার ঘনিষ্ঠ কয়েকজনকে জেরা করা হবে, তালিকায় রয়েছেন সুশান্তের বর্তমান প্রেমিকা রিয়া চক্রবর্তীও। তবে নেপোটিজমের রাজত্ব আর কিছুতেই মেনে নিতে পারছেন না দেশবাসী, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে মিমস ও ট্রোলের বন্যা। আরও এক ধাপ এগিয়ে ময়দানে নেমে পড়লেন পাটনাবাসী। বলিউডের হর্তাকর্তাদের কুশপুতুল পুড়িয়ে এবং সুশান্তের আত্মার শান্তি কামনায় মোমবাতি হাতে মৌনমিছিলে নামলেন স্থানীয় বাসিন্দারা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories