Saturday, July 25, 2026
32 C
Kolkata

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লাখেরও বেশি

এনবিটিভি ডেস্ক: বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫,৪০০, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজারেরও বেশি।

শনিবার মোট মৃতের সংখ্যাও ১৩ হাজার ছাড়িয়েছে। সর্বাধিক সংক্রমণের খবর এসেছে মহারাষ্ট্র থেকে। শনিবার আক্রান্ত হয়েছেন ৩,৮৭৪ জন। মোট সংক্রমিত ১,২৮,২০৫ জন। একদিনে মৃত ১৬০ জন। মোট মারা গিয়েছেন ৫,৯৮৪ জন। মহারাষ্ট্রের মোট আক্রান্তের ৫১ ভাগ এবং মৃতের ৫৯ শতাংশই মুম্বইয়ের। শনিবার নবি মুম্বইয়ে সংক্রমণের রেকর্ড হয়েছে। মারা গিয়েছেন ১০ জন। মোট মৃত ১৫৭। মোট আক্রান্ত ৪,৬৮৭।শুধু চেন্নাই শহরেই ৪ জন আইপিএস অফিসার সহ ৮৩০ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন।

অনেকেই ভর্তি হাসপাতালে, অনেকে হোম কোয়ারেন্টাইনে। সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৬৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। সংক্রমিতের সংখ্যা হয়েছে ৮৭ লাখ ৬৮ হাজার ২৮৫ জন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories