Sunday, June 7, 2026
35 C
Kolkata

আরামবাগ রিসর্টে বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী জিয়াজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হলো সর্বধর্ম সভা

নুর মোহাম্মদ খান, আরামবাগ,এনবিটিভি:
আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী এবং আরামবাগ রিসর্ট এন্ড ওয়াটার পার্ক এর কর্ণধার সৈয়দ জিয়াজুর রহমানের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সর্বধর্ম সভা যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতেই জিয়াজুর সাহেবের এই উদ্যোগ বলে জানা গেছে।
কোভিড- ১৯ করোনা ভাইরাস এর জেরে আতঙ্কিত সারাবিশ্ব প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও কোরনা জেরে দেশজুড়ে চলছে লকডাউন আর এই লকডাউনে মানুষ হয়েছে কর্মহীন সেই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন ঠিক তেমনই একজন সমাজসেবী ব্যক্তি সৈয়দ জিয়াজুর রহমান যিনি লকডাউন এর প্রথম দিন থেকেই দুঃস্থ মানুষদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন পুরো আরামবাগ এলাকা জুড়ে গরীব এবং দুঃস্থ মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ সাহায্য, কমিউনিটি কিচেন, বিনামূল্যে সবজি বাজার। এছাড়াও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কথা ভেবে সুদূর সুন্দরবন এলাকায় গিয়ে গৃহহীন দুঃস্থ মানুষদের জন্য বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী এবং নগদ টাকা সাহায্য করে এসেছেন।
এবার রাজ্যজুড়ে যখন সাম্প্রদায়িক অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হতে চলেছে ,সেই সাম্প্রদায়িক অসহিষ্ণুতাকে রুখতে সর্ব ধর্মের মানুষকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্যে একটি সর্বধর্ম সভার আয়োজন করেন,ওনার তৈরী ব্যবসায়ীক প্রতিষ্ঠান আরামবাগ রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক এর মিটিং হলে । সেই সভায় উপস্থিত ছিলেন কামারপুকুর মিশন ও মঠের মহারাজ, আরামবাগ চার্জের ফাদার মানস সাহা, সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর প্রতিনিধি , আরামবাগ বড় মসজিদের ইমাম, ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা ত্বোহা সিদ্দিকী সহ বিশিষ্ট ধর্মগুরুরা। সামাজিক দূরত্ব মেনেই শুরু হয় আলোচনা।
শুরুতেই অনুষ্ঠানের আহ্ববায়ক সৈয়দ জিয়াজুর সাহেব বলেন: “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু- মুসলমান । মুসলিম তার নয়ন-মনি, হিন্দু তাহার প্রাণ।” অর্থাৎ স্বাধীনতার সময় থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এই সম্প্রীতি বজায় রাখতে হবে। পীরজাদা ত্বোহা সিদ্দিকী বলেন: “এ ভারত বর্ষ যতদিন থাকবে বাজাই থাকবে হিন্দু মুসলমান খ্রিস্টান সর্ব ধর্মের সম্প্রীতি দু একজন উগ্র সাম্প্রদায়িক মানুষের বক্তব্যে সম্প্রীতি নষ্ট হবে না”। এছাড়াও সকল ধর্মের ধর্মগুরুরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। অনুষ্ঠান শেষে সমাজসেবী জিয়াজুর রহমান সকল ধর্ম গুরুদের আর্থিকভাবে সহযোগিতা করেন এবং পাশে থাকার বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই জিয়াজুর সাহেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।
শেষে, এই অতি মহামারি থেকে বাঁচতে এবং বিশ্বমানব কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Hot this week

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

Topics

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Related Articles

Popular Categories