Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

আম্ফানে ক্ষতিগ্রস্ত মাদ্রাসাগুলোকে ড্যামেজ রিপেয়ার গ্রান্ট প্রদান করতে হবে, দাবি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, কলকাতা: আম্ফানে ক্ষতিগ্রস্ত মাদ্রাসাগুলোকে অনতিবিলম্বে ড্যামেজ রিপেয়ার গ্রান্ট প্রদান করতে হবে, দাবি মাদ্রাসা ছাত্র পরিষদের। অভিযোগ এর সরকার পোষিত মাদ্রাসাগুলির মহা পরিচালক হওয়া সত্ত্বেও মাদ্রাসাগুলো সর্বক্ষেত্রে উদাসীনতার শিকার হয়ে চলেছে।
সূত্রের খবর, ইতিমধ্যে মাইনোরিটি দপ্তর থেকে হাই স্কুল ও প্রাইমারি স্কুলগুলো আম্ফান ড্যামেজ রিপেয়ার গ্রান্টের টাকা পেয়ে গেছে এবং সেই টাকার কাজও শুরু হয়ে গেছে। কিন্তু অদ্যাবধি মাদ্রাসাগুলোর জন্য কোন অ্যালটমেন্ট দেওয়া হয়নি।

মাইনোরিটি দপ্তরের অনুদান মাদ্রাসাগুলি পাওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য! অভিযোগ, মাদ্রাসা দপ্তর ক্ষতিগ্রস্ত জেলার মাদ্রাসাগুলো থেকে ড্যামেজ রিপোর্ট সংগ্রহ করলেও তার ইতিবাচক কোনো পদক্ষেপ করেনি।

যদিও মাদ্রাসা ছাত্র পরিষদের দাবি, অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত মাদ্রাসাগুলোকে উক্ত গ্রান্ট দেওয়ার ব্যাপারে যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক মহঃ রাকিব হক বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও DME অবহেলা এবং উদাসীনতা থাকার জন্য মাদ্রাসাগুলো সর্বদা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পরে তাই এই অবস্থা আজ মাদ্রাসাগুলোর৷”

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories