Saturday, September 5, 2026
30 C
Kolkata

নিজেকে ‘বামপন্থী’ বললেন – CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ‘৪০০/৪০০’ পাওয়া অনুষ্কা

CISCE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হতেই সারা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্যারাকপুরের ছাত্রী অনুষ্কা ঘোষ। তিনি এই পরীক্ষায় সবকটি বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে নজির গড়েছেন। মোট ৪০০ নম্বরের মধ্যে ৪০০ পেয়ে তিনি শীর্ষ স্থান অর্জন করেছেন।

অনুষ্কার বাড়ি ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায়। এর আগেও তিনি অসাধারণ ফল করেছিলেন। ২০২৪ সালে দশম শ্রেণির পরীক্ষায়ও প্রথম স্থান দখল করেছিলেন তিনি। তবে সেই সময় ইংরেজিতে সামান্য নম্বর কম পাওয়ায় নিজের মধ্যে আরও ভালো করার জেদ তৈরি হয়। সেই লক্ষ্য নিয়েই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন এবং নিজের লক্ষ্য পূরণ করেন।

নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর স্কুল ও মাকে। পরিবারের সদস্যরা তাঁর এই সাফল্যে ভীষণ খুশি। আত্মীয়-স্বজনদের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে। তবে শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকতে চান না অনুষ্কা। ভবিষ্যতে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি নির্দিষ্ট বয়সে রাজনীতিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন। তাঁর মতে, সমাজে অনেক কিছু ঠিকঠাক নেই, আর সেগুলি বদলাতে তিনি নিজের মতো করে কাজ করতে চান। নিজের রাজনৈতিক মতামত সম্পর্কেও খোলাখুলি কথা বলেছেন অনুষ্কা। তিনি জানিয়েছেন, তিনি বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী, যদিও সব বিষয়ে একমত নন। তাঁর এই বক্তব্যে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories