Tuesday, September 15, 2026
29 C
Kolkata

এবার বিদ্রোহী শিবিরে সুদীপও! শতাব্দীর সঙ্গে দিল্লি পৌঁছে সোজা ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূল সাংসদ

লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন এবার আরও বড় আকার নিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে এবার সরাসরি বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শনিবার দিল্লি বিমানবন্দরে নামার পর বীরভূমের তৃণমূল সাংসদ তথা বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে দেখা গেল উত্তর কলকাতার এই সাংসদকে। বিমানবন্দর থেকে তাঁরা দুজনে সোজা রওনা দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনের উদ্দেশে।

সম্প্রতি তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বেশ কয়েক দফা গোপন বৈঠক হয়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ই এই বিদ্রোহী শিবিরের মূল নেতৃত্ব দিচ্ছেন। এই পরিস্থিতিতে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চড়ে সুদীপের বিজেপি মন্ত্রীর দরবারে হাজিরা দেওয়া রাজ্যের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলে অভূতপূর্ব ডামাডোল চলছে। ইতিমধ্যেই বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার লোকসভায় সংসদীয় দলেও সেই ভাঙন স্পষ্ট হলো। গত সোমবার যখন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সারছিলেন, ঠিক তখনই তাঁদের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যান দলের সিংহভাগ সাংসদ।

বিদ্রোহী শিবিরের দাবি, তাঁদের সঙ্গে প্রায় ২০ জন সাংসদের সমর্থন রয়েছে এবং তাঁরা কেন্দ্রে এনডিএ জোটকে সমর্থন করতে চান। শুক্রবারই ১৯ জন তৃণমূল সাংসদের সই করা একটি গোপন নথি প্রকাশ্যে আসে, যদিও তাতে সুদীপের সই ছিল না। কিন্তু শনিবার সকালে কলকাতা থেকে একই বিমানে দিল্লি পৌঁছে শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বৈঠকে সুদীপের যোগদান প্রমাণ করে দিল যে, তৃণমূলের অন্দরে ফাটল এখন কতটা গভীর। পুরো পরিস্থিতি এখন মমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
@Barun Da Cpim @Aakash Da NBTV

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories