Tuesday, September 15, 2026
28 C
Kolkata

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এবার ব্যক্তিগত আক্রমণে পৌঁছেছে। ককরোচ জনতা পার্টির (CJP) মুখপাত্র সৌরভ দাস এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের মধ্যে চলছে তীব্র কথার লড়াই।

কয়েকদিন আগে সৌরভকে ‘অকর্মণ্য’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। এবার তার জবাব দিতে গিয়ে হৃতিক রোশন প্রসঙ্গ তুলে অভিনেত্রীকে নিশানা করলেন সৌরভ।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, কঙ্গনার মতো একজন সাংসদ কেন তাঁর পিছনে এতটা সময় দিচ্ছেন, তা তিনি বুঝতে পারছেন না। মজার ছলে তিনি দাবি করেন, তাঁর বন্ধুরা বলেন, তিনি নাকি তরুণ বয়সের হৃতিক রোশনের মতো দেখতে বলেই কঙ্গনা তাঁকে নিয়ে এত আগ্রহী। পাশাপাশি তিনি কঙ্গনাকে নিজের দায়িত্ব পালনে মন দেওয়ার পরামর্শ দেন।

সৌরভ আরও বলেন, মতের পার্থক্য থাকলেও আলোচনা করেই সমস্যার সমাধান করা উচিত। তাঁর মতে, বর্তমানে মানুষ একে অপরের সঙ্গে কথা বলতেই চাইছে না।

এর আগে জেন জি আন্দোলনকারীদের নিয়ে মন্তব্যের জেরে কঙ্গনাকে আক্রমণ করেছিলেন সৌরভ। তিনি প্রশ্ন তুলেছিলেন, একজন সাংসদ হিসেবে কঙ্গনার ভূমিকা কতটা কার্যকর। সেই মন্তব্যের পর কঙ্গনাও পালটা ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি সৌরভকে ‘বেকার’ ও ‘অদক্ষ’ বলে মন্তব্য করেছিলেন।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories