Tuesday, September 15, 2026
28 C
Kolkata

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মান্ডির বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর এই মন্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তরুণদের একাংশ যেমন কঙ্গনার বক্তব্যের বিরোধিতা করেছেন, তেমনই তাঁর পুরনো একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পার্টিতে আনন্দে নাচছেন কঙ্গনা। জানা গিয়েছে, ভিডিওটি ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের পরের একটি অনুষ্ঠানের। সেই সময়ের এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বর্তমানে তাঁর সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে।

কঙ্গনার মন্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশের লখনউয়ে তাঁর কুশপুতুল পোড়ানো হয়। বিক্ষোভকারীরা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন।

এর আগে ‘ককরোচ জনতা পার্টি’র মুখপাত্র সৌরভ দাসকে নিয়ে কঙ্গনা মন্তব্য করেছিলেন। সৌরভ নিজেকে ছাত্র দাবি করায় কঙ্গনা প্রশ্ন তোলেন, ২৮ বছর বয়সে কেউ কীভাবে ছাত্র থাকতে পারেন। পাশাপাশি তাঁকে ‘বেকার’ ও ‘অকর্মণ্য’ বলেও আক্রমণ করেন।

এদিকে, কঙ্গনার পুরনো ভিডিও নিয়ে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ তাঁর আগের মন্তব্যের সঙ্গে ভিডিওটির তুলনা করে সমালোচনা করছেন। আবার অনেকের মতে, একজন সফল ব্যক্তি নিজের জীবনে আনন্দ করতেই পারেন, যতক্ষণ না তিনি কারও ক্ষতি করছেন। কঙ্গনার সমর্থকদের বক্তব্য, ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক মতামতকে আলাদা করে দেখা উচিত।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories