Tuesday, September 15, 2026
28 C
Kolkata

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এই প্রকল্পের জন্য তিনি সিঙ্গুর, হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুরের মতো কয়েকটি জায়গার নাম প্রস্তাব করেছেন। পাশাপাশি, রাজ্য সরকারের কাছে আরও উপযুক্ত জায়গা থাকলে সেটিও বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

শমীকের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে বড় বিনিয়োগ আসবে, নতুন শিল্প গড়ে উঠবে এবং বহু মানুষের কাজের সুযোগ তৈরি হবে। তাই কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা–রসায়ন’ (ভাব্য) প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনায় দেশের তিনটি জায়গায় আধুনিক কেমিক্যাল পার্ক তৈরি হবে। প্রতিটি প্রকল্পে কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা দেবে, আর সংশ্লিষ্ট রাজ্যকে দিতে হবে ৫০০ কোটি টাকা। এর জন্য প্রায় ২,০০০ একর জমির প্রয়োজন, যা রাজ্য সরকারকেই দিতে হবে।

চিঠিতে শমীক পরামর্শ দিয়েছেন, কেমিক্যাল পার্কের জন্য প্রয়োজনীয় জমি আগে থেকেই চিহ্নিত রাখা, আগামী বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা এবং কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রোরসায়ন মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। পাশাপাশি, দ্রুত আবেদন তৈরির জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথাও বলেছেন তিনি। এই চিঠির কপি রাজ্যের অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং শিল্প সচিবের কাছেও পাঠানো হয়েছে।

Hot this week

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

‘বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ভারতের নির্বাচন প্রক্রিয়া!’ দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের

ভারতের নির্বাচন ব্যবস্থা কতটা নিয়ম মেনে এবং স্বচ্ছভাবে পরিচালিত...

২০ জনের মধ্যে ১৭ জন NCPI সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে! ৩ তিনজন মুসলিম সাংসদ থাকছেন NDA-তে

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদকে ঘিরে...

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের

ভারতে খাবারের পছন্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। তবে...

Topics

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে BRICS, গাজা থেকে সাধারণ মানুষদের উচ্ছেদে কড়া আপত্তি!

গাজায় চলতে থাকা হিংসা, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং ইজরায়েলের বিরুদ্ধে...

বদলাবে লেনিন সরণির নাম, তালিকায় মেয়ো রোডও!

রাজ্যে পালাবদলের পর কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন হয়েছে।...

২০২৯-এর আগেই বিজেপি শাসিত সব রাজ্যে UCC! বড় ঘোষণা অমিত শাহের

বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি...

Related Articles

Popular Categories