Thursday, July 30, 2026
30.4 C
Kolkata

সরকারি জমি দখল করে প্রাণনাশের হুমকি! বিতর্কে শিলিগুড়ির বিজেপি নেতা

শিলিগুড়ির এক আইনজীবী দাবি করেছেন, সরকারি জমি দখলের বিরোধিতা করায় তাঁকে মারধর করা হয়েছে। এখন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ।

মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের কাওয়াখালি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে আইনজীবী অঞ্জন বর্মন বলেন, আগে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে রাজ্যে পরিবর্তিত পরিস্থিতি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা শুনে তিনি প্রতিবাদ করার সাহস পান।

অঞ্জনবাবুর অভিযোগ, তাঁর অভিযোগের পর বিএলআরও দফতরের কর্মীরা জমি পরিদর্শনে যান। এরপর স্থানীয় কয়েকজন বিজেপি নেতা-কর্মী তাঁর চেম্বারে ঢুকে হামলা চালান। তাঁকে মারধর করা হয় এবং তাঁর মায়ের গলার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরলেও অভিযুক্তদের কাছ থেকে নিয়মিত হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তাঁর। তিনি মেডিকেল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশ কমিশনারের কাছেও আবেদন করেছেন। পাশাপাশি গোটা ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে ই-মেল করে জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের একজনের সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

Hot this week

ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ পেলেট গান ব্যবহার করতে পারবে- সুপ্রিম কোর্ট

শুধুমাত্র খুবই জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ পেলেট গান...

তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতেও টাকা?ক্ষোভে ফুঁসছেন শিবভক্তরা

শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর মন্দিরে নতুন করে বিতর্কের...

সংসদ অভিযানের আগে বিক্ষোভস্থলে পাথরভর্তি ট্রাক, নতুন রিপোর্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দিল্লিতে সাম্প্রতিক ছাত্র-যুব আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে...

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

Topics

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Related Articles

Popular Categories