Friday, August 7, 2026
27.2 C
Kolkata

ভারতের বেকারত্ব বাড়ল এক লাফে ৫.৫ শতাংশে, ১১ মাসে সর্বাধিক

দেশের যুবসমাজের কর্মসংস্থান নিয়ে মোদি সরকারের বড় বড় দাবির মধ্যেই উদ্বেগ বাড়িয়ে ফের এক ধাক্কায় মাথা চাড়া দিয়ে উঠল বেকারত্বের হার। সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) প্রকাশিত পিরিওডিক লেবার ফোর্স সার্ভের (PLFS) সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মে মাসে ভারতের সামগ্রিক বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ। এপ্রিল মাসে এই হার ছিল ৫.২ শতাংশ। পরিসংখ্যান বলছে, এই লাফ গত ১১ মাসের মধ্যে দেশের সর্বোচ্চ বেকারত্বের রেকর্ড।

সরকারি সমীক্ষায় স্পষ্ট যে, দেশের গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ মারাত্মকভাবে ধাক্কা খেয়েছে। গ্রামাঞ্চলে পুরুষ বেকারত্বের হার এপ্রিলের ৪.৭ শতাংশ থেকে বেড়ে মে মাসে হয়েছে ৫.২ শতাংশ। অন্যদিকে, শহরের সামগ্রিক বেকারত্বের গ্রাফ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তথ্য-প্রযুক্তি (IT) খাতের মতো বড় সংগঠিত ক্ষেত্রে কাজের চাহিদা আগের মাসের তুলনায় এক ধাক্কায় প্রায় ২ শতাংশ কমে গিয়েছে। মূলত পুরুষ কর্মীদের ওপরেই এই কর্মসংস্থান সঙ্কটের কোপ সবচেয়ে বেশি পড়েছে। তবে শহরের মহিলারা এই গ্রাফ কিছুটা সামাল দিয়েছেন, সেখানে মহিলা বেকারত্ব ৮.৫ শতাংশ থেকে কমে ৮.২ শতাংশ হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক স্তরে ভূ-রাজনৈতিক সংঘাত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ও লজিস্টিকস সংকট তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের উৎপাদন ও শিল্প ক্ষেত্রে। জ্বালানির চড়া দাম এবং কাঁচামালের জোগানে টান পড়ায় দেশের বহু ছোট-মাঝারি কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে, যার জেরে বহু শ্রমিক কাজ হারিয়েছেন। সংগঠিত ও অসংগঠিত— উভয় ক্ষেত্রেই এই মন্দার জেরে নতুন করে কর্মসংস্থান তৈরি হওয়া থমকে যাওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

Hot this week

গুন্ডা দমন বিল নিয়ে ধাক্কা রাজ্যের, অনুমোদন মিলল না রাষ্ট্রপতির!

কলকাতা হাইকোর্টে গুন্ডা দমন আইনকে ঘিরে হওয়া একটি মামলার...

গ্রুপ ডি দুর্নীতি মামলায় বড় স্বস্তি পার্থদের, চার্জশিটের ২৪ জনই পেলেন জামিন

গ্রুপ ডি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, কল্যাণময়...

বিজেপি থেকে দূরত্বের জল্পনার মাঝেই অমিত শাহের সঙ্গে বৈঠক NCPI-এর তিন মুসলিম সাংসদ!

তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া তিন মুসলিম সাংসদকে...

এখনই গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

জমি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক...

Topics

পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম ব্যবহার করে প্রশ্নপত্র ছাপিয়ে বিক্রির অভিযোগ RSS এর বিরুদ্ধে!

পশ্চিম মেদিনীপুরের একাধিক প্রাথমিক স্কুলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য...

‘রাম’ চরিত্র ঘিরে ফের বিতর্ক, গোমাংস ভক্ষণকারী রণবীর কাপুরকে বয়কটের ডাক অভিনেত্রীর

সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে রণবীর কাপুর অভিনীত রামায়ণ ছবির।...

Related Articles

Popular Categories