Wednesday, September 23, 2026
25 C
Kolkata

গলায় শিকল, শরীরে নির্যাতনের চিহ্ন— থানায় পৌঁছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত সর্দার সিং তানওয়ার

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এক গৃহবধূর উপর অমানবিক অত্যাচারের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর হাতে দীর্ঘক্ষণ নির্যাতিত হওয়ার পর গলায় লোহার শিকল ঝুলিয়েই প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটে থানায় পৌঁছে সাহায্যের আবেদন জানান ওই মহিলা। তাঁর শারীরিক অবস্থা দেখে হতবাক হয়ে যান পুলিশকর্মীরা। পরে দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি খিলচিপুর থানা এলাকার ছিপিপুরা গ্রামের। নির্যাতিতার অভিযোগ, গত ১০ জুন রাতে তাঁর স্বামী সর্দার সিং তানওয়ার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। রাতের খাবারের পর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত। প্রথমে গালিগালাজ, তারপর মারধর শুরু করেন তিনি।মহিলার দাবি, ওই রাতেই তিনি থানায় অভিযোগ জানাতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু পথেই স্বামী তাঁকে ধরে ফেলে। এরপর তাঁকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, বাড়িতে ফিরেই তাঁর গলায় লোহার শিকল পরিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। শুধু তাই নয়, বাইরে বেরোতে না পারেন সেজন্য শিকলে তালাও লাগিয়ে দেওয়া হয়।অভিযোগ আরও গুরুতর। মহিলার বক্তব্য অনুযায়ী, তাঁকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। গরম লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে পোড়ানো হয়। অসহ্য যন্ত্রণায় চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে দাবি তাঁর। প্রায় একদিন ধরে তাঁকে বন্দি অবস্থায় রাখা হয়েছিল বলেও অভিযোগ।এরই মধ্যে সুযোগের অপেক্ষায় ছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার স্বামী বাড়ির বাইরে গেলে তিনি কাছেই পড়ে থাকা একটি পাথর দিয়ে শিকলের তালা ভেঙে ফেলেন। এরপর গলায় শিকল ঝুলন্ত অবস্থাতেই রাতের অন্ধকারে থানার উদ্দেশে রওনা দেন। দীর্ঘ পথ হেঁটে অবশেষে থানায় পৌঁছে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের উপর হওয়া নির্যাতনের কথা পুলিশকে জানান।পুলিশ সঙ্গে সঙ্গে তাঁর অভিযোগ নথিভুক্ত করে এবং চিকিৎসার ব্যবস্থা করে। ডাক্তারি পরীক্ষায় শরীরে আঘাত ও পোড়ার চিহ্ন পাওয়া গেছে বলে জানা গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়।পুলিশের এক আধিকারিক জানান, পারিবারিক অশান্তি থেকেই ঘটনার সূত্রপাত হলেও পরবর্তীতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হচ্ছে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories