Wednesday, September 23, 2026
27 C
Kolkata

আমেরিকার হামলায় হরমুজ প্রণালিতে তিন ভারতীয় নাবিককের মৃত্যু! প্রতিবাদে রাস্তায় নামছে পাঁচ বাম দল

হরমুজ প্রণালিতে আমেরিকার নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের নৃশংস মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিল দেশের পাঁচ বামপন্থী দল। আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের কড়া নিন্দা করে দেশবাসীকে এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা। সিপিআই(এম)-এর এম এ বেবি, সিপিআই-এর ডি রাজা, সিপিআই-এমএল (লিবারেশন)-এর দীপঙ্কর ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের জি দেবরাজন এবং আরএসপি-র মনোজ ভট্টাচার্য যৌথ বিবৃতিতে সই করে এই প্রতিবাদ বার্তা দিয়েছেন।

বাম দলগুলির অভিযোগ, হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজের ওপর আমেরিকার নৌবাহিনী সম্পূর্ণ গায়ের জোরে আক্রমণ চালাচ্ছে। সম্প্রতি এমন তিনটি হামলায় তিন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন এবং আমেরিকার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের অবরোধ ভাঙলে আবারও হামলা চালানো হবে। এই ঘটনার তীব্র বিরোধিতা করে বিবৃতিতে বাম নেতারা বলেন, “আমেরিকার এই হামলা রাষ্ট্রপুঞ্জের সনদকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং আন্তর্জাতিক জলভাগে সবার সমান অধিকারের বোঝাপড়াকে অগ্রাহ্য করছে। বিশ্বে নিজের আধিপত্য কায়েম করতে আমেরিকা এখন আন্তর্জাতিক গুন্ডাবাহিনীর মতো আচরণ করছে।”

একই সঙ্গে এই ইস্যুতে কেন্দ্রকেও তীব্র আক্রমণ করেছে বাম শিবির। তাদের দাবি, নরেন্দ্র মোদি সরকার দেশের স্বাধীন বিদেশনীতি বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ এবং আমেরিকার প্রতি অন্ধ আনুগত্য দেখিয়ে চলছে। ভারতের অবস্থান এতটাই দুর্বল যে এই নৃশংস হত্যাকাণ্ডের পর ওয়াশিংটনকে ক্ষমা চাইতে বাধ্য করার সাহসও দিল্লির নেই। ইরান ও মধ্যপ্রাচ্যে আমেরিকার এই লাগাতার হামলার জেরে বিশ্ব অর্থনীতিতে জ্বালানির সংকট ও সারের অভাব দেখা দিচ্ছে। উন্নয়নশীল বিশ্বের এক অন্যতম প্রধান দেশ হিসেবে ভারতের উচিত ছিল এই আগ্রাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া। পাঁচ বাম দল অবিলম্বে নিহত নাবিকদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি আমেরিকার এই আগ্রাসী নীতির বিরুদ্ধে দেশবাসীকে রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিয়েছে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories