Wednesday, September 23, 2026
27 C
Kolkata

যানজটের অজুহাতে ঈদের নামাজ বাতিল, যোগা দিবস উপলক্ষে রেড বন্ধ হতেই উঠছে ‘দ্বিচারিতা’র অভিযোগ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে বড় আয়োজন করতে চলেছে কেন্দ্র সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনের দাবি, হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। সেই কারণেই নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে রেড রোড এবং সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কয়েক দিনের জন্য যান চলাচলের বাইরে রাখা হয়েছে।রবিবার রাত থেকেই রেড রোডে সাধারণ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ ও অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনের উপর বিধিনিষেধ জারি থাকবে। এর ফলে প্রতিদিন অফিসযাত্রী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।কলকাতা পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার গভীর রাত থেকে এজেসি বোস রোড, মৌলালি, সেন্ট জর্জেস গেট রোড-সহ কয়েকটি ব্যস্ত রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে পণ্যবাহী গাড়ির চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি শহরের কেন্দ্রস্থলের আরও বেশ কয়েকটি রাস্তা অস্থায়ীভাবে বন্ধ রাখা হবে বা ঘুরপথে যান চলাচলের ব্যবস্থা করা হবে।এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন বিতর্কও শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, রেড রোডে ঈদের নামাজের জন্য কোনও রাস্তা কিছু সময়ের জন্য বন্ধ হলে তা নিয়ে সমালোচনা দেখা গিয়েছিল। যানজটের অভিযোগ তুলে সরব হন বিভিন্ন মহলের মানুষ। কিন্তু এবার একটি যোগ কর্মসূচির জন্য টানা কয়েক দিন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হলেও সেই একই মাত্রার প্রশ্ন বা আপত্তি খুব একটা দেখা যাচ্ছে না।সমালোচকদের একাংশের বক্তব্য, জনজীবনে প্রভাবের দিক থেকে বিচার করলে রাস্তা বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের অসুবিধা একই থাকে। অনুষ্ঠান ধর্মীয় হোক বা সাংস্কৃতিক কিংবা স্বাস্থ্যচর্চা কেন্দ্রিক—যানজটের ভোগান্তি তো নাগরিকদেরই পোহাতে হয়। তাই কোনও একটি বিষয়কে কেন্দ্র করে আপত্তি জানিয়ে অন্য ক্ষেত্রে নীরব থাকা দ্বিচারিতার ইঙ্গিত দেয় বলেও মত তাঁদের।অন্যদিকে প্রশাসনের দাবি, আন্তর্জাতিক যোগ দিবস একটি বৃহৎ সরকারি অনুষ্ঠান। দেশের প্রধানমন্ত্রী এতে অংশ নিচ্ছেন। ফলে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। মানুষের অসুবিধা কমাতে বিকল্প রুটের পরিকল্পনাও করা হয়েছে। প্রসঙ্গত, আগামী শনিবার কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরদিন সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান ঘিরেই এখন শহরের ট্র্যাফিক ব্যবস্থা এবং রাস্তা বন্ধ নিয়ে আলোচনা তুঙ্গে।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories