Wednesday, September 23, 2026
28 C
Kolkata

NEET প্রস্তুতিতে ২২ লক্ষ পড়ুয়া যত টাকা খরচ করে, তা শিক্ষাখাতে বরাদ্দ অর্থের সমান : রাহুল গান্ধী

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের কোচিং সংস্কৃতি নিয়ে এবার মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজস্থানের কোটায় পড়ুয়াদের নিয়ে আয়োজিত একটি সভায় যোগ দিয়ে তিনি দাবি করেন যে, প্রতি বছর ২২ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেয়। এই পড়ুয়া এবং তাদের পরিবারগুলিকে শুধু পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং ও অন্যান্য ক্ষেত্রে প্রায় ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা খরচ করতে হয়। এই বিপুল পরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকারের সামগ্রিক বার্ষিক শিক্ষা বরাদ্দের প্রায় সমান। রাহুল গান্ধীর মতে, সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপিয়ে দেওয়া এই অতিরিক্ত আর্থিক ও মানসিক বোঝা এক ধরণের অপরাধ এবং এটি দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক।

কংগ্রেস নেতার অভিযোগ, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এখন আর নির্বাচনের নয়, বরং প্রত্যাখ্যানের একটি মাধ্যমে পরিণত হয়েছে। মূলধারার শিক্ষা পরিকাঠামোর খামতির সুযোগ নিয়ে এটি আসলে এক ধরণের তোলাবাজির ব্যবস্থা হয়ে উঠেছে। বিপুল খরচের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও নানাবিধ অনিয়মের জেরে পড়ুয়ারা চরম মানসিক অবসাদের শিকার হচ্ছে। দেশের কোনো ছাত্রছাত্রীকে যেন আর আত্মহত্যার পথ বেছে নিতে না হয়, তার জন্য সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এই পরিস্থিতির প্রতিবাদে এবং দেশের শিক্ষাব্যবস্থার সমস্যাগুলি সরাসরি সরকারের সামনে তুলে ধরতে একটি নতুন প্রচারাভিযান শুরু করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘ছাত্রোঁ কী গুঞ্জ’ নামের এই বিশেষ অভিযানের ডাক দিয়েছেন। সেখানে একটি লিংক শেয়ার করে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত পড়ুয়া ও অভিভাবকদের মতামত জানানোর এবং আবেদনপত্রে স্বাক্ষর করার অনুরোধ করা হয়েছে। রাহুল গান্ধীর দাবি, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি কিংবা উচ্চশিক্ষার লাগামছাড়া খরচের কারণে যাঁরা ভুক্তভোগী, তাঁদের ক্ষোভ ও অধিকারের কথাই তুলে ধরবে এই মঞ্চ। স্বচ্ছ পরীক্ষা ও সম্মানজনক কর্মসংস্থানের দাবিতে এই লড়াইকে তিনি আরও জোরদার করতে চান।

Hot this week

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories