Friday, June 19, 2026
35.2 C
Kolkata

পুনঃপরীক্ষার মাত্র দুই দিন বাকি, তার আগেই আবারও আত্মঘাতী দুই NEET পরীক্ষার্থী

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁসের খেসারত দিতে হচ্ছে দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের। আগামী ২১ জুন সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় নিট পরীক্ষা নেওয়ার কথা ঠিক হলেও, দেশের শিক্ষামন্ত্রকের চরম ব্যর্থতা ও দুর্নীতির জেরে তৈরি হওয়া মানসিক চাপ আর নিতে পারল না আরও দুটি তাজা প্রাণ। এবার গুজরাতের আমেদাবাদ ও তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দুই নিট পরীক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা সামনে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমেদাবাদের নিউ রানিপ এলাকায় বুধবার ভোররাতে আবাসনের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ১৭ বছরের এক ছাত্রী। গত বছর নিট পরীক্ষায় ভালো ফল করলেও আরও ভালো র‍্যাঙ্কের আশায় এবছর আবার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্নপত্র লিকের ঘটনা সামনেআসতেই তাতে চরম হতাশা গ্রস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। সেই তীব্র মানসিক অবসাদ থেকেই এই মরণঝাঁপ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অনুনকীর্তানা নামে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এর আগে দু’বার পরীক্ষা দেওয়ার পর এবার তৃতীয়বারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিজের ভবিষ্যৎ নিয়ে হতাশ ওই ছাত্রী আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান।

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন দিনরাত এক করে পড়াশোনা করছে, তখন কেন্দ্রের উদাসীনতা ও একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা জাতীয় স্তরে এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। পরীক্ষার মাত্র দু’দিন আগে এই আত্মহত্যার ঘটনা প্রমাণ করে দিল যে, কেন্দ্রের বিজেপি সরকারের ত্রুটিপূর্ণ ও দুর্নীতিগ্রস্ত শিক্ষানীতি দেশের ছাত্রসমাজকে কোন চরম অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

Hot this week

দলিতদেরও RSS কে প্রশ্ন করার অধিকার আছে’, বিজেপি সাংসদকে কড়া জবাব প্রিয়াঙ্ক খাড়গের

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির...

সরকারী কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়! আদালতের চাপে সুরবদল রাজ্যের

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া...

‘যুদ্ধের সময় ভুল হতেই পারে’, ইরানের এক স্কুলে ১৭৫ জন ছাত্রীর মৃত্যু নিয়ে সাফাই ট্রাম্পের

ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন...

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব, উত্তরবঙ্গও এখন হাতছাড়া জোড়াফুলের

বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার নিজেদের শেষ...

Topics

ব্যারেল প্রতি তেলের দাম ৮০ ডলারের নিচে! তাও জ্বালানির মূল্য কেন আকাশছোঁয়া?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই নেমেছে।...

নিউটনকে ‘পাইলট’, হাম্পির বদলে কোনারকের ছবি! ১,৬০০-র বেশি ভুলে ভরা বিজেপি শাসিত ওড়িশার সরকারি পাঠ্যবই

বিজেপি শাসিত রাজ্যে ওড়িশার সরকারি স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের জন্য...

NEET প্রস্তুতিতে ২২ লক্ষ পড়ুয়া যত টাকা খরচ করে, তা শিক্ষাখাতে বরাদ্দ অর্থের সমান : রাহুল গান্ধী

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের কোচিং...

Related Articles

Popular Categories