Sunday, June 21, 2026
37.9 C
Kolkata

রাস্তা বন্ধ করে ২১ জুলাই কেন? মমতা-অভিষেককে আদালত অবমাননার নোটিস হাইকোর্টের!

শহরের মূল রাস্তা বন্ধ করে রাজনৈতিক সমাবেশ করার জেরে বড়সড় আইনি ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালের আদালতের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ অমান্য করার অভিযোগে শুক্রবার দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আগামী ৩ জুলাই মামলাটির পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে তৃণমূলসহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে যুক্ত করে হওয়া একটি জনস্বার্থ মামলায় হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। জরুরি পরিষেবা ও সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে রাস্তার অন্তত একটি অংশ সর্বদা খোলা রাখতে হবে। কিন্তু অভিযোগ, বিগত ২০২৫ সালের ২১ জুলাই ‘শহিদ দিবস’ উপলক্ষে ধর্মতলায় আয়োজিত মেগা সমাবেশে আদালতের সেই গাইডলাইন মানেনি তৎকালীন ক্ষমতাসীন দল তৃণমূল। পুরো রাস্তা আটকে সভা করায় স্তব্ধ হয়েছিল জনজীবন, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

আদালতের পর্যবেক্ষণ ছিল, রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। এবার সেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মমতা ও অভিষেককে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিল আদালত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২১ জুলাইয়ের সমাবেশের আগে হাইকোর্টের এই কড়া অবস্থান শাসক শিবিরের ওপর বড়সড় চাপ তৈরি করল।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories