Wednesday, September 23, 2026
28 C
Kolkata

থানা ঘেরাও ও হামলা করে স্বামীকে ছড়ানোর চেষ্টা, এবার পুলিশের হাতে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

পুলিশের জালে ধরা পড়লেন ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি। বেশ কয়েকদিন বেপাত্তা থাকার পর শনিবার সকালে ফলতা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ, লক-আপ থেকে স্বামীকে জোর করে খালাস করার জন্য এক বড়সড় চক্রান্তের ছক কষেছিলেন রেজিনা। ঘটনার আগের দিন তাঁর নেতৃত্বেই একটি গোপন বৈঠক হয়। পরিকল্পনা অনুযায়ী, থানা থেকে কিছুটা দূরে অনুগামীদের জড়ো করে ফলতা থানায় চড়াও হওয়ার ও হামলার চেষ্টা চালানো হয়। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের শাসকদলের প্রার্থী হয়ে জাহাঙ্গির নিজেকে ‘পুষ্পা’ বলে জাহির করেছিলেন, বলেছিলেন তিনি ‘ঝুঁকবেন’ না। কিন্তু নির্বাচনে বিপর্যয়ের পর তিনি রণে ভঙ্গ দেন এবং চতুর্থ স্থানে শেষ করেন। বিজেপি ওই আসনে বিপুল ভোটে জেতে।

এরপর পুরনো বহু অপরাধের সূত্রে নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গিরকে পাকড়াও করে পুলিশ। লক-আপে থাকা স্বামীকে মুক্ত করতে থানার ওপর এই পরিকল্পিত হামলার পর কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় এসে সাফ জানিয়ে দেন, কোনো রকম গুন্ডামি বা আইন অমান্য বরদাস্ত করা হবে না। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশও দেন তিনি। শেষমেশ এই চক্রের মূল পান্ডা হিসেবে ধরা পড়লেন খোদ জাহাঙ্গিরের স্ত্রী।

Hot this week

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories