Sunday, October 4, 2026
28 C
Kolkata

রাম মন্দির চুরি কাণ্ডে অস্বস্তিস্তে গেরুয়া শিবির, বিজেপির উপর চাপ বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ, দাবি দ্রুত এফআইআর

অযোধ্যার রাম মন্দিরে দান-অনুদান চুরির অভিযোগে এবার বিজেপি ও উত্তরপ্রদেশ সরকারের উপর তীব্র চাপ তৈরি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি দাবি করেছে, মন্দিরের টাকা চুরির যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মন্দিরের নিরাপত্তা চেকিং, দানবাক্স খোলা, টাকা গণনা ও ব্যবস্থাপনার প্রায় প্রতিটি স্তরে বড় ধরনের গাফিলতি ও অনিয়ম রয়েছে। মন্দির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে। সিট চুরি বন্ধে বেশ কিছু সংস্কারের পরামর্শও দিয়েছে।

ভিএইচপির জাতীয় সভাপতি অলোক কুমার স্পষ্ট বলেছেন, “অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে। ফাস্ট ট্র্যাক আদালতে প্রতিদিন শুনানি করে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।” তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই দাবি জানিয়েছে।

উল্লেখ্য, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রাইসহ ভিএইচপির সঙ্গে যুক্ত অনেকেই মন্দির ব্যবস্থাপনায় জড়িত। সিট তাঁদেরও জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় বিজেপির অস্বস্তি আরও বেড়েছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এফআইআর দায়ের নিয়ে সিদ্ধান্ত হবে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories