Sunday, October 4, 2026
28 C
Kolkata

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন নয়, হাইকোর্টের কড়া নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট। আদালত তাঁকে আগামী সোমবারের মধ্যে সব আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে।

দুর্নীতির একাধিক মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। সিআইডি তাঁকে খুঁজছে, কিন্তু এখনও তাঁর খোঁজ মেলেনি। আগাম জামিন ও সুরক্ষা চেয়ে তাঁর আইনজীবী হাইকোর্টে আবেদন করেছিলেন।

বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “জালিয়াতির টাকা আপনার কাছে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাক্ষী ও অন্য অভিযুক্তরাও তাই বলছেন। জাল দলিল ও নথি উদ্ধার হয়েছে। দুষ্কৃতী চক্রকে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়ার প্রয়োজন হতে পারে।”

জমি দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করতে গিয়ে সুমিতের নাম উঠে আসে। শালবনি থানায় মামলা দায়ের হয়। পুলিশ কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে গিয়ে তালা ভেঙে তল্লাশি চালায়। সুমিতের মোবাইলের শেষ লোকেশনও অভিষেকের বাড়িতে পাওয়া গিয়েছিল। একই দিনে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও পুলিশ অভিযান চালায়। পরে নিয়োগ দুর্নীতির মামলায় ডেবরা থানায় আরও একটি এফআইআর হয়। সুমিতের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছে সিআইডি।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories