Sunday, October 4, 2026
27 C
Kolkata

বহুতল নির্মাণে কড়া দাওয়াই! এক মাসের জন্য বন্ধ জি+৫ ও বাণিজ্যিক বিল্ডিং

গার্ডেনরিচ ও তারাতলায় সাম্প্রতিক বিল্ডিং ধসের ঘটনায় কলকাতা ও আশেপাশের এলাকায় কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা পুরসভা এলাকাসহ বিধাননগর, বরানগর, কামারহাটি ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতল (জি+৫ এবং তার উপরে) নির্মাণ আপাতত এক মাসের জন্য বন্ধ থাকবে।

তারাতলায় সাম্প্রতিক গুদাম ধসে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুর ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের অডিট কমিটি গঠন করেছে। এই কমিটি নকশা, নির্মাণের মান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা সহ সবকিছু খতিয়ে দেখবে। বড় ত্রুটি পেলে পুরো অনুমোদন বাতিল হতে পারে। ছোট সমস্যা থাকলে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

অডিটে সব ঠিক থাকলে আগামী ১ আগস্ট থেকে আবার কাজ শুরু করা যাবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, “নগরায়ণ আটকানো আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা সবার আগে।” তবে সাধারণ বসতবাড়ির সংস্কার বা নির্মাণের উপর কোনো নিষেধাজ্ঞা নেই।

অডিট কমিটি ৭ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। সরকার জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্মাণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories